করোনার নতুন দাওয়াই ম্যালেরিয়ার প্রতিষেধক, ট্রাম্পের দাবি খারিজ চিকিত্সকদের
করোনার নতুন দাওয়াই ম্যালেরিয়ার প্রতিষেধক, ট্রাম্পের দাবি খারিজ চিকিত্সকদের
ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি পেরিয়েছে। চিনের পর ভয়াবহ অবস্থা ইতালি ইরানের। প্রতি মুহূর্তে নতুন মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ক্রমশ খারাপ অবস্থা হচ্ছে ভারতেরও।

করোনা প্রতিষেধক যখন ম্যালেরিয়ার ওষুধ !
এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩২। মৃতের সংখ্যা ৪। ভয়াবহ অবস্থা আমেরিকাতেও। সেখানও ইতিমধ্যে প্রায় ৩৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় করোনা প্রতিষেধক হিসাবে ম্যালেরিয়া ওষুধ ব্যবহারের পরামর্শ দিলেন। একইসাথে যত দ্রুত সম্ভব এর প্রয়োগের পক্ষেও সওয়াল করতে দেখা যায় তাকে।
|
নতুন করনো প্রতিষধকের খোঁজ পেয়ে টুইট ট্রাম্পের
এর জন্য হাইড্রোক্লোরোকুইন এবং অজিথ্রোমাইসিন নামের দুটি ড্রাগ ব্যবহারের পক্ষে জোরদার সওয়াল করেন। শনিবার সকালে এই বিষয়ে তাকে একটি টুইটও করতে দেখা যায়। সেখানে তিনি লেখেন," হাইড্রোক্লোরোকয়াইন এবং অজিথ্রোমাইসিনের একত্র ব্যবহার করোনা রোধের অন্যতম হাতিার হিসাবে ব্যবহার হতে পারে। এই দুই ড্রাগের ব্যবহারে গোটা খেলাটাই ঘুরতে পারে। চিকিত্সাবিজ্ঞানের ইতিহাসে নতুন দিগন্ত খুলতে পারে এরফলে। যারা করোনার প্রকোপে মারা যেতে বসেছেন তাদের উপ তাত্ক্ষণিক ভাবে ব্যবহার করা যেতে পারে এই ড্রাগ।"

হাইড্রোক্লোরোকুইন এবং অজিথ্রোমাইসিন ব্যবহারের পরামর্শ
তার এই বক্তব্যের পরেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়া ও সমাজের বিভিন্ন মহলে। চিকিত্সকেরা জানাচ্ছেন হাইড্রোক্সাইক্লোরোকুইন সাধারণত একটি অ্যান্টি-ম্যালেরিয়াল ড্রাগ, একই সাথে অ্যাজিথ্রোমাইসিন একটি সাধারণ অ্যান্টিবায়োটিক। এর ব্যবহারে করোনা ঠেকানো কার্যত অসম্ভব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরাও।

ট্রাম্পের দাবি খারিজ চিকিত্সকদের
অন্যদিকে আমেরিকার জাতীয় ওষুধ ও সংক্রামক রোগ বিষয়ক জাতীয় ইনস্টিটিউটের পরিচালক ডাঃ ফৌসি শুক্রবার হোয়াইট হাউসের একটি সংবাদ সম্মেলনে করোনা রোধে এই ড্রাগ ব্যবহারের কোনও যৌক্তিকতা নেই বলে স্পষ্টতই জানান। এর জন্য আরও বিশেষ পরীক্ষা নীরিক্ষারও প্রয়োজন রয়েছে বলে মত তাঁর। তারপরেই তার বিরুদ্ধে একাধিকবার বিষোদগার করতে দেখা যায় স্বয়ং ট্রাম্পকে।












Click it and Unblock the Notifications