ফের কোভিড মৃত্যুতে উদ্বেগ বাড়ছে আমেরিকায়, ২৪ ঘণ্টায় মৃত হাজারের বেশি মানুষ
ফের কোভিড মৃত্যুতে উদ্বেগ বাড়ছে আমেরিকায়, ২৪ ঘণ্টায় মৃত হাজারের বেশি মানুষ
গত সপ্তাহ থেকেই ফের গোটা মার্কিন মুলুক জুড়েই লক্ষ্য করা যাচ্ছে করোনা উত্থান। গত ৬ অগাস্ট ফের নতুন করে দৈনিক ১ লক্ষ করোনা আক্রান্তের কোঠা পার করেছে আমেরিকা। এবার ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি করোনা আক্রান্তেরর মৃত্যু হল সেদেশে। আর তাতেই নতুন করে বেড়েছে উদ্বেগ। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় আচমকাই এই পাহাড় প্রমাণ মৃত্যুর মুখোমুখি হয়েছে বাইডেনের দেশে। হিসাব অনুযায়ী প্রতি ঘণ্টায় মারা গিয়েছেন ৪২ জন।

ফের মৃত্যুতে নয়া রেকর্ড আমেরিকার
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের মতোই বর্তমানে মার্কিন মুলুকে একটানা উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনার ডেল্টা স্ট্রেন। ডেল্টা হানাতেই একটানা বেড়ে চলেছে সংক্রমণের গ্রাফ। আর তার জেরেই গোটা মার্কিন মুলুকে করোনাভাইরাস জনিত মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। বর্তমানে গড়ে আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৯। এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

সকলকেই পড়তে হবে মাস্ক
এদিকে সংক্রমণের গ্রাফ নামায় যাদের টিকাকরণ হয়ে গিয়েছে তাদের মাস্ক খুলতে ফেলতে বলতে দেখা যায় ময়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা নিয়ে বিতর্কও হয় বিস্তর। বর্তমানে এবার উদ্বেগজনক পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা ভাবছে বাইডেন প্রশাসন। বিমান হোক বা ট্রেন, বাস প্রতিক্ষেত্রেই যাত্রীদের মাস্ক পরা ফের বাধ্যতামূলক করা হতে পারে বলে শোনা যাচ্ছে। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত জারি থাকতে পারে এই নিয়ম।

টিকাকরণে জোর
এদিকে সরকারি পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ১ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে। যার জেরে গোটা দেশে বর্তমানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ২৩ হাজারের বেশি। গোটা বিশ্বের মধ্যে একক দেশ হিসাবে করোনা মৃত্যুর নিরিখে এটাই সর্বোচ্চ রেকর্ড। এদিকে করোনার বাড়বাড়ন্তের মুখে নতুন করে টিকাকরণে জোর দিয়েছে বাইডেন সরকার। গত ৭ দিনে আগের দুই সপ্তাহের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে টিকাকরণের গ্রাফ।

টিকাকরণের পরেও আক্রান্তের বাড়বাড়ন্তে বাড়ছে উদ্বেগ
যদিও তাতেও কমছে না উদ্বেগ। বর্তমানে আমেরিকার প্রায় প্রতিটা প্রথমসারির হাসপাতালেই আগের দুই সপ্তাহের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে নতুন রোগী ভর্তির পরিমাণ। এমবকী বর্তমানে গত ১২ দিন ধরেই গোটা দেশে দৈনিক করোনা গ্রাফ ১ লক্ষের উপরে রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে টিকাকরণের পরেও করোনার কবলে পড়েছেন একটা বড় অংশের মানুষ। তা নিয়েও চিন্তায় প্রশাসন। এমতাবস্থায় আমেরিকার করোনার গতিপ্রকৃতি কোনদিকে যায় সেদিকেই নজর রয়েছে সকলের।












Click it and Unblock the Notifications