চিন ঠান্ডা-গরম কোনও যুদ্ধই চায় না, জাতিসংঘে শান্তির বার্তা দিলেন জিনপিং
কোনও দেশের সঙ্গে ঠান্ডা লড়াই বা উত্তপ্ত যুদ্ধ করার কোনও ইচ্ছা নেই চিনের। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার জাতিসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলিতে এই বার্তা দেন।
কোনও দেশের সঙ্গে ঠান্ডা লড়াই বা উত্তপ্ত যুদ্ধ করার কোনও ইচ্ছা নেই চিনের। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার জাতিসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলিতে এই বার্তা দেন। জাতিসংঘের ৭৫ তম অধিবেশনে বক্তব্য রাখছিলেন জিনপিং। তখন ভারত-চিন যুদ্ধ সম্ভাবনা প্রসঙ্গে এই বার্তা দেন তিনি। তিনি যুদ্ধ নয়, শান্তির বার্তায় জানালেন আলোচনাই পথ।

জিনিপংয়ের মতে, প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য হওয়া স্বাভাবিক। তবে তাদের আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি বলেন, চিন বিশ্বব্যাপী শান্তিপূর্ণ, উন্মুক্ত, সমবায় ও সাধারণ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বৃহত্তম উন্নয়নশীল দেশ। আমরা কখনই আধিপত্য, প্রসার বা প্রভাব বাড়ানোর পক্ষপাতী নই।
জিনপিং বলেন, ঠান্ডা যুদ্ধ বা রক্তক্ষয়ী সংগ্রামের কোনও ইচ্ছা নেই। শি জিনপিং বলেন, আমরা আলোচনার মাধ্যমে অন্যদের সঙ্গে মতবিরোধ মেটাতে বা বিরোধের সমাধান করতেই পছন্দ করি। আমরা কেবল নিজেদের বিকাশের চেষ্টা করি না। সোমবার জাতিসংঘের অধিবেশন শুরুর পর ১৯৩ সদস্য দেশগুলির প্রত্যেকের বক্তৃতা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। মঙ্গলবারই চিন এই বার্তা দিল।
শি জিনপিং ছাড়াও মঙ্গলবার জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। ইউএনজিএ ঐতিহ্যগতভাবে দেশগুলিকে সাফল্য অর্জন, পারস্পরিক সমর্থন, প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা এবং বিশ্বব্যাপী অগ্রাধিকার সম্পর্কে মতামত প্রকাশের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে।












Click it and Unblock the Notifications