চন্দ্র অভিযান: বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করলো চীন

চন্দ্র অভিযান: বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করলো চীন

চাঁদের পৃষ্ঠে চীনের পতাকা
CNSA/CLEP
চাঁদের পৃষ্ঠে চীনের পতাকা

যুক্তরাষ্ট্রের ৫০ বছরেরও বেশি সময় পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে নিজেদের পতাকা স্থাপন করেছে চীন।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসন চাঁদের পৃষ্ঠে তাদের পতাকার ছবি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার চাঁদের পাথরের নমুনা নিয়ে ফেরার আগে মহাকাশ যান চ্যাং'ই-৫ এর ক্যামেরা দিয়ে ঐ ছবিগুলো তোলা হয়েছে।

১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সময় যুক্তরাষ্ট্র প্রথমবার চাঁদে কোনো দেশের পতাকা স্থাপন করে। পরে ১৯৭২ সাল পর্যন্ত বিভিন্ন অভিযানের সময় যুক্তরাষ্ট্রের আরো পাঁচটি পতাকা চাঁদের পৃষ্ঠে স্থাপন করা হয়।

স্যাটেলাইট থেকে তোলা ছবির বরাত দিয়ে ২০১২৩ সালে নাসা জানায় যে ঐ পাঁচটি পতাকা এখনও রয়েছে, তবে বিশেষজ্ঞদের ধারণা সূর্যের তীব্র রশ্মিতে সেগুলো এতদিনে সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়তে পারেন:

চাঁদের উল্টোপিঠে নামলো চীনের নভোযান

চাঁদ থেকে পাথর-মাটি তুলে আনছে চীনা রকেট

চাঁদের অদেখা অংশে চীনের অভিযান

বোমা মেরে চাঁদ কেন উড়িয়ে দিতে চেয়েছিল নাসা

চাঁদের মালিকানা আসলে কার?

চাঁদে মানুষ নামার ঘটনা সাজানো মনে করেন যারা

চাঁদের নিকটবর্তী অংশের উত্তর-পশ্চিম অংশে পতাকাটি স্থাপন করা হয়েছে। ছবিতে ডানদিকে দেখা যাচ্ছে পতাকাটি
CNSA/CLEP
চাঁদের নিকটবর্তী অংশের উত্তর-পশ্চিম অংশে পতাকাটি স্থাপন করা হয়েছে। ছবিতে ডানদিকে দেখা যাচ্ছে পতাকাটি

অভিযান সম্পর্কে চীন কী বলেছে?

রাষ্ট্রীয়ভাবে পরিচালিত গ্লোবাল টাইমস পত্রিকা তাদের খবরে বলেছে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের সময় অনুভূত হওয়া 'উত্তেজনা এবং অনুপ্রেরণা'র কথা মনে করিয়ে দেয় চীনের পতাকাটি।

চীনের পতাকাটি দুই মিটার চওড়া এবং ৯০ সেন্টিমিটার লম্বা বলে গ্লোবাল টাইমসকে জানিয়েছেন প্রকল্পটির নেতৃত্ব দেয়া লি ইয়ুনফেং।

১৯৬৯ সালে চাঁদে প্রথমবার যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপন করা হয়
NASA
১৯৬৯ সালে চাঁদে প্রথমবার যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপন করা হয়

মহাকাশযান চ্যাং'ই-৫ চাঁদের পৃষ্ঠের মাটি ও পাথরের নমুনা নিয়েছে।

চীনের প্রথম চন্দ্রাভিযানে যাওয়া মহাকাশযান চ্যাং'ই-৩ থেকে তোলা ছবিতে চাঁদের পৃষ্ঠে প্রথমবার চীনের পতাকা দেখা যায়। ২০১৯ সালে চ্যাং'ই-৪ মহাকাশযান চাঁদের অন্ধকার পৃষ্ঠেও চীনের পতাকা নিয়ে যেতে সক্ষম হয়।

তবে ঐ দু'বারের কোনো কোনোবারই আক্ষরিক অর্থে কাপড়ের তৈরি পতাকা ছিল না, মহাকাশযানের পৃষ্ঠে আঁকা চীনের পতাকার ছবি তোলা হয়েছিল সে সময়।

চ্যাং'ই-৫ মিশনটি সাত বছরের মধ্যে চীনের তৃতীয় সফল চন্দ্র অভিযান।

চাঁদের পৃষ্ঠে এরপর আরো ৫টি মার্কিন পতাকা স্থাপন করা হয়
Reuters
চাঁদের পৃষ্ঠে এরপর আরো ৫টি মার্কিন পতাকা স্থাপন করা হয়

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+