অমিত শাহের অরুণাচল সফরে আপত্তি চিনের, ভারতের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ
অমিত শাহের অরুণাচল সফরে আপত্তি চিনের, ভারতের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অরুণাচল সফরের প্রবল আপত্তি জানাল চিন। বৃহস্পতিবার অরুণাচল সফরে গিয়েছেন অমিত শাহ। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। কিন্তু চিন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে থাকে। সেকারণেই অমিত শাহের এই সফরে সার্বভৌমত্বে আঘাত হানা হয়েছে বলে অভিযোগ চিনের।

অরুণাচল প্রদেশ সফরে অমিত শাহ
রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ অরুণাচল প্রদেশ সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে সড়ক, শিল্প সহ একাধিক প্রকল্পের সূচনা করার কথা তাঁর। ২০ ফেব্রুয়ারিই কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের তকমা পেয়েছিল অরুণাচল প্রদেশ।সেকারণেই প্রতিবছর এই দিনটিকে রাজ্যের প্রতিষ্ঠাদিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

অমিত শাহের সফরে চিনের আপত্তি
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অরুণাচল প্রদেশ সফরে প্রবল আপত্তি জানিয়েছে তিন। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে থাকে বেজিং। সেকারণেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচল প্রদেশ সফরে সার্বভৌমত্বে আঘাত হানা হয়েছে বলে অভিযোগ করেছে চিন। অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে স্বাধীনতার পর থেকেই বিবাদ চিনের সঙ্গে। এলএসির ৩৪৮৮ কিলোমিটার এলাকা নিয়ে চিনের সঙ্গে বিবাদ রয়েছে ভারতের। চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে অমিত শাহের সফরের প্রবল আপত্তি জানানো হয়েছে।

দলাই লামার সফরেও আপত্তি
দলাই লামাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে প্রথম থেকেই চিনের সঙ্গে বিবাদ রয়েছে। তারপর যখন দলাইলামা অরুণাচল প্রদেশের তাওয়াং সফরে যান তখন প্রবল বিরোধিতা করেছিল চিন। ভারত যদিও সেই বিরোধিতায় আমল দেয়নি। তবে অমিত শাহে অরুণাচল প্রদেশ সফরে নতুন করে জেগে উঠেছে সীমান্ত বিতর্ক।












Click it and Unblock the Notifications