তিন জায়গাতে Missile Silo Field বানাল চিন! গোপন ক্যামেরাতে ভয়ঙ্কর সেই ছবি ফাঁস হতেই সতর্ক বিশ্ব
গোপন সামরিক শক্তি বাড়াচ্ছে চিন। সম্প্রতি এমনই একটি ছবি ঘিরে ক্রমশ জোরাল সেই সন্দেহ। দেশের গুরুত্বপূর্ণ তিন জায়গাতে Missile Silo Field ( বাঙ্কার) বানিয়ে ফেলেছে কমিউনিস্ট বেজিং। আর এই খবর সামনে আসতেই চিন্তার ভাঁজ পড়েছে সাম
গোপন সামরিক শক্তি বাড়াচ্ছে চিন। সম্প্রতি এমনই একটি ছবি ঘিরে ক্রমশ জোরাল সেই সন্দেহ। দেশের গুরুত্বপূর্ণ তিন জায়গাতে Missile Silo Field ( বাঙ্কার) বানিয়ে ফেলেছে কমিউনিস্ট বেজিং। আর এই খবর সামনে আসতেই চিন্তার ভাঁজ পড়েছে সামরিক বিশেষজ্ঞদের কপালে।
যে তিন জায়গাতে এই ঘাঁটি তৈরি করেছে বেজিং সেগুলি হল Ordos। যেটি কিনা একেবারে মধ্য চিনের একটি শহর। এছাড়াও Yumen এবং Hami-তে এই Missile Silo Field তৈরি করে ফেলেছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে।

গোপন তথ্য সামনে নিয়ে এসেছে
মার্কিন থিংক ট্যাঙ্ক ফেডারেশন অফ আমেরিকান সাইনটিস্ট (FAS) সম্প্রতি এই গোপন তথ্য সামনে নিয়ে এসেছে। তাঁরা প্লেনেন্ট লেন্স এবং maxar প্রযুক্তির মাধ্যমে বেশ কিছু ছবি হাতে পেয়েছে। আর সেই ছবি পরীক্ষা করে দেখার পরেই চাঞ্চল্যকর এই তথ্য তাঁরা হাতে পেয়েছেন। এই সামরিক বিশেষজ্ঞরা বলছেন, একেবারে গোপনে সবার নজর এড়িয়ে এই ঘাঁটি তৈরি করে ফেলেছে বেজিং। বিশেষজ্ঞদের হাতে যে একাধিক ছবি এসেছে সেগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছে ঘাঁটি গুলি তৈরি হয়ে গিয়েছে।

যুদ্ধকালীন তৎপরতায় এই ঘাঁটিগুলি তৈরি হচ্ছে
তবে মার্কিন থিংক ট্যাঙ্ক FAS-এর গবেষকরা বলছেন, এশিয়ার এই দেশ ৩০০-এরও বেশি এমন Missile Silo Field অর্থাৎ এহেন বাঙ্কার তৈরি করে ফেলেছে। যদিও এই বিষয়ে নিশ্চিত না তাঁরা। ফলে এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে গবেষকরা বলছেন, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এই ঘাঁটিগুলি তৈরি করা হচ্ছে। বিশ্বের নজর এড়িয়েই চিনের সেনা এই কাজ চালিয়ে যাচ্ছে বলে অনুমান।

নড়েচড়ে বসেছেন সামরিক আধিকারিকরা
FAS-এর এই রিপোর্ট সামনে আসার পরেই নড়েচড়ে বসেছেন সামরিক আধিকারিকরা। এই রিপোর্ট এবং ছবি দেখার পরেই আমেরিকার বিমান বাহিনীর জেনারেল John Hyten বলেন, চিনের এই উস্কানিমূলক পদক্ষেপ বিশ্বকে সামইক প্রতিযোগিতার মধ্যে ফেলে দেবে। ইতিমধ্যে এই বিষয়ে সাবধান হওয়ার বার্তা তাঁর মুখে। শুধু তাই নয়, এই বিষয়ে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চিন পরমানু ঘাঁটি তৈরি করছে। আর এই পদক্ষেপের মধ্যে দিয়ে পরমানু নীতি নিয়ে পশ্ন উঠে যাচ্ছে। তবে মিসাইল সাইলো এই ফিল্ড পাকাপাকি ভাবে তৈরি হতে অনেক গুলি বছর লেগে যাবে। তবে আগামিদিনে চিন এই ঘাঁটি কীভাবে ব্যবহা করে সেদিকে নজর বিশ্বের।

ফাঁস হয়ে যায় চিনের এই ছক
চলতি বছরের জানুয়ারি মাসেই চিনের এই কর্মকাণ্ড প্রথম প্রকাশ্যে আসে। স্যাটেলাইটে ফাঁস হয়ে যায় চিনের এই ছক। কিন্তু মাসখানেকের মধ্যে একের পর এক ঘাঁটি তৈরি করে ফেলেছে তাঁরা। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে চিন কাজ করছে তাতে আগামী কয়েকমাসের মধ্যেই আরও কয়েকটি এমন ঘাঁটি লাল ফৌজ তৈরি কএ ফেলবে বলে অনুমান।

চিন্তা বাড়ছে ভারতের
গত কয়েকদিন ধরেই ভারত-চিন সীমান্তে উত্তেজনা তৈরি রয়েছে। দুই দেশই সেনা বাড়াচ্ছে। তৈরি হচ্ছে সামরিক ঘাঁটি। আর এই অবস্থায় এই রিপোর্ট ভারতের উদ্বেগ বাড়াবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications