করোনা ইস্যুতে এবার চিনের ঝাঁঝালো তোপ মার্কিন স্বরাষ্ট্রসচিবের দিকে! তুঙ্গে পারদ
করোনা ইস্যুতে এবার চিনের ঝাঁঝালো তোপ মার্কিন স্বরাষ্ট্রসচিবের দিকে! তুঙ্গে পারদ
দিনের শুরুতে বিতর্ক উস্কে ছিল আমেরিকা। আর দিন গড়াতেই সেই বিতর্কের আগুনে খানিকটা ঘি ঢালল চিন। ফলে করোনার আবহে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল 'রণং দেহি' মেজাজ তুঙ্গে। এদিন মার্কিন স্বরাষ্ট্র সচিবকে কার্যত 'পাগল' বলে আখ্যা দিল চিন।

চিনের বার্তা
চিন এদিন বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে যা বলছেন তা কূটনীতি প্রণোদিত ও 'পাগল' এর বক্তব্য। আর চিনের এই বার্তার সঙ্গে সঙ্গেই করোনা ইস্যুতে মার্কিন- চিন উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে।

মাইক পম্পেও কী বলেছেন?
আমেরিকার তরফে মাইক পম্পেও দাবি করেছে উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। তার প্রমাণও রয়েছে আমেরিকার হাতে। এই ভাইরাসের প্রভাব মারাত্মক হতে পারে েজনেও চিন তথ্য গোপন করে গিয়েছে। এবং করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। যার জেরে গোটা বিশ্বে ২৫০০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। আরও ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। যদিও হু আমেরিকার এই দাবি খারিজ করে জানিয়েছে কোনও গবেষণাগারে তৈরি করা যায় না করোনা ভাইরাস।

চিনের মিডিয়ার দাবি
মার্কিনি রাজনীতিকরা কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশেই এমন বক্তব্য রাখছেন। এঁরা মানবসভ্যতার জন্য ক্ষতিকারক। উহান সম্পর্কে সমস্ত তথ্য অতিরঞ্জিত করে পেশ করা হচ্ছে বলে জানান তাঁরা। একই সুরে কথা বলছেন হু-এর এক্সিকিউটিভ ডিরেক্টরও।

মার্কিনি হুঁশিয়ারি!
এই করোনা তথ্য গোপনের জন্য চিনকে মাশুল গুণতে হবে। আবারও তাঁর হুঁশিয়ারি িদয়েছে আমেরিকা। চিনকে কীভাবে শাস্তি দেওয়া যায় তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে ফেলেছে আমেরিকা। সূত্রের খবর, করোনা পরিস্থিতি কাটিয়ে উঠলেই চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ট্রাম্প প্রশাসন। অর্থনৈতিক অবরোধ সহ একাধিক বাণিজ্য চুক্তি খারিজের পরিকল্পনা করেছে আমেরিকা। আগেও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধ তৈরি হয়েছিল চিনের।












Click it and Unblock the Notifications