করোনার উপসর্গ দেখা দিলেও ৬ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছে শিশুরা, দাবি নতুন সমীক্ষার
করোনার উপসর্গ দেখা দিলেও ৬ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছে শিশুরা, দাবি নতুন সমীক্ষার
করোনার তৃতীয় ওয়েভ শিশুদের মধ্যে প্রভাব ফেলবে বেশি, এটা নিয়ে বিশ্বজুড়ে চর্চা চলছে। তবে এখনও কিছু প্রমাণিত হয়নি। এরই মধ্যে ব্রিটেনে হওয়া এক সমীক্ষায় তুলে ধরা হয়েছে যে অধিকাংশ শিশু যাঁদের মধ্যে কোভিড–১৯ উপসর্গ দেখা দিয়েছে তারা ৬ দিন পর সুস্থ অনুভব করছে এবং চার সপ্তাহ ধরে যাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিচ্ছে সেরকম শিশুর সংখ্যা অনেক কম। নতুন এই সমীক্ষা মঙ্গলবার প্রকাশিত হয়েছে ল্যানসেট চাইল্ড ও অ্যাডোলেসেন্ট হেল্থে।

ব্রিটেনের আড়াই লক্ষ শিশুকে নিয়ে গবেষণা
করোনার প্রথম ও দ্বিতীয় ওয়েভে শিশুরা আক্রান্ত হয়েছে এরকম সংখ্যা নেহাতই কম। তবে তৃতীয় ওয়েভে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্যবারের তুলনায় বেশি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে তা নিয়ে এখনও কিছু প্রমাণিত হয়নি। অপরদদিকে এই নতুন সমীক্ষায় অংশ নিয়েছিলেন লন্ডনের কিং কলেজ, ইউনিভার্সিটি কলেজ, নিউ কাসেল ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা সহ অন্যান্যরা। এই সমীক্ষায় গবেষণার জন্য গবেষকরা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্রিটেনের আড়াই লক্ষ শিশু, যাদের বয়স ৫ থেকে ১৭ বছর, তাদের তথ্য সংগ্রহ করেন। এদের মধ্যে ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭৩৪ জন শিশুর রিপোর্ট সংগ্রহের ওপর গবেষক দলের আগ্রহ বেশি ছিল।

৬ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছে শিশুরা
গবেষকরা তাঁদের গবেষণায় দেখেছেন যে অসুস্থ হওয়া অধিকাংশ শিশুই গড় ৬ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে। উপসর্গের মধ্যে সবচেয়ে বেশি মাথা ধরা (৬২.২ শতাংশ) ও ক্লান্তিভাব (৫৫ শতাংশ) দেখা গিয়েছিল। একমাস ধরে করোনার উপসর্গ থাকার পর অধিকাংশ শিশুই চার সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠেছে এরকম শিশুর সংখ্যা কম (৪.৪ শতাংশ বা ১,৭৩৪ জনের মধ্যে ৭৭ জন)। অন্যদিকে, যে সব শিশুর সুস্থ হতে একমাসের বেশি সময় লেগেছিল তাদের অসুস্থ হওয়ার প্রথম সপ্তাহের মধ্যে ৬টি উপসর্গ দেখা গিয়েছিল। তবে এই উপসর্গগুলি মাঝারি ছিল। যদিও ২৮দিন পর ২টি উপসর্গের মাঝারি প্রভাব কমতে দেখা দেয়।

কোন উপসর্গ বেশি দেখা গিয়েছে
এই ৭৭ জন শিশুর গোটা অসুস্থতার সময়কালে ক্লান্তি, মাথা ব্যাথা, গন্ধ না পাওয়া এবং গলায় ব্যাথা এই ধরনের সাধারণ উপসর্গ বেশি দেখা গিয়েছে। যদিও অসুস্থতার প্রথমদিকে মাথা ব্যাথা খুবই সাধারণ একটি লক্ষণ এবং গন্ধ ও স্বাদ চলে যাওয়ার মতো উপসর্গ পরে ধরা পরে এবং তা অনেকদিন থাকে। গবেষণা শেষ হওয়ার কমপক্ষে ২ মাস আগে ১,৩৭৯ শিশুর মধ্যে উপসর্গ দেখা দেয়, তাদের মধ্যে ২ শতাংশের কম শিশু আট সপ্তাহের বেশি সময় ধরে উপসর্গ অনুভব করে।

বেশি বয়সের শিশুদের সুস্থ হতে বেশি সময় লাগছে
তবে ১১ বছরের বেশি বয়সের শিশুদের সুস্থ হতে একটু বেশি সময় লেগেছিল বলে গবেষণায় তুলে ধরা হয়েছে। গবেষকরা জানিয়েছেন যে ১২-১৭ বছরের শিশুদের সুস্থ হতে সাতদিন সময় লেগেছে অন্যদিকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের সুস্থ হতে সময় লেগেছে পাঁচদিন। একটু বেশি বয়সের শিশুদের ছোট শিশুদের তুলনায় চার সপ্তাহ পরেও উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি ছিল (১২-১৭ বছর শিশুদের মধ্যে ৫.১ শতাংশ ও ৩.১ শতাংশ ৫ থেকে ১১ বছরেপ শিশু)। তবে এই দু'টি বয়সের শিশুদের মধ্যে অনেকেরই আট সপ্তাহ পরও উপসর্গ ছিল।

করোনা ভাইরাস বনাম শৈশবকালীন অসুস্থতা
তবে গবেষকরা এও দেখেছেন যে কোভিড-১৯ নেগেটিভ ও সর্দি-কাশির মতো অন্যান্য শৈশবের অসুস্থতায় ভুক্তভোগী শিশুদের মধ্যে কোভিড উপসর্গ শিশুরা দীর্ঘদিন অসুস্থ থাকে। সেই তুলনায় শৈশবের অসুস্থতা রয়েছে এমন শিশুরা দ্রুত সুস্থ হয়ে ওঠে। তবে শিশুদের ওপর কোভিডের প্রভাব কতটা পড়তে পারে এ নিয়ে এখনও অনেক গবেষণার প্রয়োজন রয়েছেন বলে মনে করছেন গবেষকরা। প্রাপ্তবয়স্কদের সঙ্গে সঙ্গে শিশুদেরকেও কোভিড যথাযথ আচরণ বিধির আওতায় নিয়ে আসতে হবে এবং এই সময় শিশুরা বাড়ির বাইরে কম বেরোলে সুস্থ থাকার সম্ভাবনা বেশি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications