চিনকে বাণিজ্যিক মল্লযুদ্ধে প্রথম পদাঘাত আমেরিকার! ট্রাম্প স্বাক্ষর করে দিলেন বড়সড় নির্দেশিকায়
চিনকে বাণিজ্যিক মল্লযুদ্ধে প্রথম পদাঘাত আমেরিকার! ট্রাম্প স্বাক্ষর করে দিলেন বড়সড় নির্দেশিকায়
বহু মাস ধরে যে বাণিজ্যিক ঠান্ডা যুদ্ধ চলছিল, তা আস্তে আস্তে এবার গুটিয়ে আনতে চলেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশ এবার হাড়ে মজ্জায় বুঝিয়ে দিচ্ছে যে চিনের প্রবল বাণিজ্যিক দাপটের দিন এবার শেষের পথে। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেন এক নয়া নির্দেশিকায়।

বড় নির্দেশিকা ও ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশিকায় স্বাক্ষর করেছেন, তাতে 'আমেরিকার পণ্য কেনা' সংক্রান্ত একটি আইন। যাতে বলা হচ্ছে, আমেরিকায় কোনও ওষুধ কিনতে হলে তা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তুত হওয়া ওষুধই কিনতে হবে। মার্কিন মুলুকে প্রস্তুত ওষুধ কেনাতেই ট্রাম্পের এই জোর দেওয়ার ঘটনার নেপথ্যে বড় বাণিজ্যিক চাল রয়েছে।

চিনকে শায়েস্তা!
মনে করা হচ্ছে মার্কিন মুলুকে চিনের পণ্যের রমরমা ঠেকাতে ট্রাম্প এই নির্দেশিকা জারি করেছেন। এতে কম দামে চিনের তৈরি ওষুধের বিক্রি যাতে বন্ধ করা যায়, তার চেষ্টা করা হয়েছে। বাণিজ্যিক ময়দানে চিনকে টেক্কা দিতেই ট্রাম্পের এই চাল বলে দাবি অনেকের।

ওষুধ বাণিজ্যে ভারতের ক্ষতির কি আশঙ্কা রয়েছে?
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ওষুধ প্রস্তুতকারক দেশ ভারত। ট্রাম্পের এই নতুন নির্দেশিকায় ভারতের তরফে ওষুধের বাণিজ্যে বড়সড় ধাক্কা আসতে পারে বলে মনে করেছেন অনেকেই। তবে ট্রাম্প সরকার 'ফারমেনটেশন বেসড অ্যাকটিভ ফারমাকিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট ' এর ক্ষেত্রে নিজের নির্দেশে জোড় দিয়েছেন। এই 'ফারমেনটেশন বেসড অ্যাকটিভ ফারমাকিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট 'এর সবচেয়ে বেশি সাপ্লাই বিশ্বে হয় চিন থেকে। ফলে ভারত, নয় ট্রাম্পের নির্দেশিকা বড় ধাক্কা দিতে চলেছে চিনকে।

চিনকে ধরাশায়ী করার প্রক্রিয়া
'ফারমেনটেশন বেসড অ্যাকটিভ ফারমাকিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট ' এর ক্ষেত্রে চিনের রমরমা যদি ট্রাম্প সরকার ঠেকিয়ে দিতে পারে, তাহলে আমেরিকা নিজেই বহু পরিমাণে 'ফারমেনটেশন বেসড অ্যাকটিভ ফারমাকিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট ' তৈরি করবে বলে আশা। আর তার জন্যই এই নয়া পদক্ষেপ। যা ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যকে মজবুত করবে।












Click it and Unblock the Notifications