ব্রিটেনের বিখ্যাত 'বিগ বেন'-র ঘণ্টাধ্বনি বেশ কয়েক বছর আর শোনা যাবে না
আগামী ৪ বছরের জন্য চুপ করে থাকবে ব্রিটেনের বিগ বেন । ২১ অগাস্ট দুপুর থেকে আগামী ৪ বছরের জন্য বন্ধ থাকবে বিশ্বের অন্যতম ঐতিহাসিক তথা জনপ্রিয় এই ঘড়ির ঘণ্টাধ্বনি।
আগামী ৪ বছরের জন্য চুপ করে থাকবে ব্রিটেনের বিগ বেন । ২১ অগাস্ট দুপুর থেকে আগামী ৪ বছরের জন্য বন্ধ থাকবে বিশ্বের অন্যতম ঐতিহাসিক তথা জনপ্রিয় এই ঘড়ির ঘণ্টাধ্বনি। ব্রিটেনের হাউস অব কমনসের তরফে এই তথ্য জানানো হয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

বিশ্ববিখ্যাত এই ঘড়িটির বেশ কিছু যান্ত্রিক সারাইয়ের কাজের জন্য এই দীর্ঘ সময়টি ধরে বন্ধ থাকবে ঘড়ির ঘণ্টা। ব্রিটেনের এলিজাবেথ টাওয়ারে অবস্থিত গ্রেড ওয়ান বা 'বিগবেন' নামের ৯৬ মিটার দীর্ঘ এই সৌধটিকে দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় করেন ব্রিটেনে।
১৫৭ বছর ধরে নিয়মিত প্রতিদিন ১৩.৭ টন ওজনের ঘড়িটি দিনে চার ঘণ্টা পরপর বেজে উঠত। তবে সংস্কার কাজের জন্য সেটিকে তালাবদ্ধ করে রাখা হবে। নিউইয়ারের প্রাক্কালে ব্রিটেনে এই ঘড়িকে ঘিরে আতস বাজিতে আকাশ ছেয়ে যায়। এবং ঠিক রাত ১২ নাগাদ বেজে ওঠে ব্রিটেনের রাজ ঘরানার ঐতিহ্যবাহী এই ঘড়ি। সেই মনোগ্রাহী দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় করেন সেখানে।

তবে এই প্রথমবার নয়, এর আগেও ১৯৭৬ সালে ঘড়িটি ২৬ দিনের জন্য় বন্ধ ছিল। তারও পর ১৯৮৩ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাময়িকভাবে বিগবেন বন্ধ রাখা হয়। ১৯৫৮ সালে স্থাপিত এই সৌধটিতে রয়েছে ৩৩৪ টি সিঁড়ি। এদিকে, রয়টার্স সূত্রের খবর, যতক্ষণ না পর্যন্ত ঘড়ির যান্ত্রিক সংস্কার হচ্ছে ততক্ষণ আধুনিক ইলেট্রিক মোটরেই চালিত থাকবে ঘড়ি।












Click it and Unblock the Notifications