Benjamin Netanyahu's house attacked: নেতানিয়াহুকে খুনের ছক! ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা
Benjamin Netanyahu's House Attacked: ইজরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা (Drone Attack)। লেবানন (Lebanon) থেকে ড্রোন পাঠিয়ে হামলা হিজবুল্লাদের (Hezbollah)। প্রধানমন্ত্রীর সিজারিয়ার (Caesarea) বাড়িতে ড্রোন হামলা। শনিবার এমনই খবর জানাল ইজরায়েলের প্রশাসন (Israel Government)।
ইজরায়েলের আকাশের সর্বোচ্চ নিরাপত্তা বলয় অতিক্রম করে ঢুকে পড়ে ড্রোনটি। যদিও হামলায় কেউ হতাহত হননি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ঘটনার সময় নেতানিয়াহু বা তাঁর স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। সেকারণেই বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে।

ইজরায়েলি সেনা (Israeli Army) জানিয়েছে, এদিন আরও দুটি ড্রোন লেবাননের দিক থেকে ইজরায়েলে ঢুকেছে। ড্রোন দুটিকে পাকড়াও করেছে সেনা। সৈকত শহর সিজারিয়ায় রয়েছে নেতানিয়াহুর হলিডে হোম। সেখানে বিস্ফোরণের (Explosion) বিকট শব্দ শোনা গিয়েছে বলে জানায় পুলিশ ও ইজরায়েলি অ্যাম্বুল্যান্স সার্ভিস।
ড্রোন হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লারা। ইরানের মদতপুষ্ট (Iran backed terrorists) এই জঙ্গি সংগঠনের সঙ্গে চলতি সপ্তাহেই আরও তীব্র যুদ্ধ শুরু হয়েছে ইজরায়েলি সেনার। গাজায় (Gaza) হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে (Hamas leader Yahya Sinwar killed) মারার পরই ইজরায়েলি সেনার বিরুদ্ধে লাগাতার হামলা চালু করেছে জঙ্গিরা।
হামাস প্রধানের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই গাজার উদ্দেশ্যে বার্তা দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী (Israeli PM)। বলেন, "গাজায় শেষের শুরু হয়েছে। তবে যুদ্ধ কালই থেমে যেতে পারে যদি হামাস অস্ত্র পরিহার করে পণবন্দিদের (Hostages) আমাদের হাতে তুলে দেয়।"
হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু সাফ জানান, যারা পণবন্দিদের ক্ষতি করার কথা ভাববেন, তাদের টেনে বের করে মারা হবে। পণবন্দিদের ফিরিয়ে আনতে যা যা করতে হবে, যত শক্তি প্রয়োগ করতে হবে, তা তিনি করবেন বলেও জানান।
ইরানের প্রসঙ্গ টেনে হামাসকে হুমকি নেতানিয়াহুর। তিনি বলেন, "ইরানের অবস্থা দেখেছেন। সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করেছি।" নেতানিয়াহুর এই হুমকির পরই এবার খোদ প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা চালাল ইরানের মদতপুষ্ট হিজবুল্লা জঙ্গিরা।












Click it and Unblock the Notifications