দুর্নীতির অভিযোগে ফের বাংলাদেশের আদালত কারাদণ্ড দিল হাসিনাকে

ফের দোষী সাব্যস্ত শেখ হাসিনা। এবার দুর্নীতির অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার ঘোষিত রায়ে তাঁর ছোট বোন শেখ রেহানাকে ৭ বছর ও মেয়ে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্লট জালিয়াতি মামলায় বিশেষ জজ-৪ রবিউল আলম এই রায় ঘোষণা করেছেন।

গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার পূর্বাচলে সরকারি প্লট অবৈধভাবে বণ্টনের অভিযোগে হাসিনা ও পরিবারের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা দায়ের করে। এর আগে বৃহস্পতিবার, বিশেষ জজ-৫ মহম্মদ আবদুল্লা আল মামুন তিনটি প্লট জালিয়াতি মামলায় হাসিনাকে প্রতিটি ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন। বাকি ৩ মামলার রায় আজ ১ ডিসেম্বরে ঘোষিত।

হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের কারাদণ্ডসহ ১ লক্ষ টাকা জরিমানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা চলাকালীন হাসিনা ও পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের কোনও আইনজীবী ছিলেন না। তবে, বিভিন্ন বক্তৃতা-বিবৃতিতে তারা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, গত জুলাই ২০২৪ এর সরকারবিরোধী বিক্ষোভ দমনের চেষ্টার মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মৃত্যুদণ্ডের পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+