Bangladesh: হাসিনা দেশ ছাড়তেই মুক্ত বেগম খালেদা জিয়া, কাল থেকে খুলে যাচ্ছে বাংলাদেশের সব স্কুল-কলেজ
কথায় বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। সেরকমই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনাকে যখন দেশ ছড়ে পালাতে হয়েছে। ঠিক তখনই জেল থেকে মুক্তি পেতে চলেছেন তাঁর প্রবল প্রতিপক্ষ খালেদা জিয়া।
দুর্নীতির অভিযোগে হাসিনা সরকার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল। জেলেই ছিলেন তিনি। শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে আনন্দে ফুটছে বিরোধী দল বিএনপি। সোমবার বাংলাদেশের রাষ্ট্রপতি খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে এই হাসিনা বিরোধী আন্দোলনের নেপথ্যে বিএনপির বড় হাত ছিল বলে মনে করা হচ্ছে।

শেখ হাসিনা পদত্যাগ করার পরেই তড়িঘড়ি বোনকে নিয়ে দেশ ছাড়েন তিনি। তারপরেই দেশের শাসনভার সেনাবাহিনী নিজের হাতে তুলে নেয়। সেনা প্রধান সাংবাদিক বৈঠক করে জানান যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সাংবাদিক বৈঠকের প্রায় সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।
তারপরেই বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন হাসিনার প্রবল প্রতিপক্ষ বিএনপি নেত্রী এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেন। হাসিনা দেশছা়ড়ার পর জেলে বসেই দেশবাসীকে সংযত থাকার বার্তা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তারপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি ফের খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করা হবে বাংলাদেশে। কারণ এই ছাত্র আন্দোলনের আড়ালে মূল ইন্ধন হিসেবে কাজ করেছিল কিন্তু বিএনপি এবং জামাত। জামাতকে হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। কারণ জামাতের পাক যোগ পাওয়া গিয়েছিল। তারপরেই হাসিনা সরকার জামাতকে নিষিদ্ধ করে বাংলাদেশে।
হাসিনার বাংলাদেশ ছাড়ার পরে নজির বিহীন দৃশ্য দেখা গিয়েছে বাংলাদেশে। বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি জেসিবি দিয়ে ভাঙা হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে। বাংলাদেশে বিক্ষোভকারীদের মিছিল থেকে শোনা গিয়েছিল ভারত বিরোধী স্লোগানও। একাধিক জায়গায় হিন্দুদের মন্দির এবং আশ্রম ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
সামগ্রিক ঘটনার গতি প্রকৃতি দেখে অনুমান করাই যায় ছাত্রদের হাত থেকে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছল। ছাত্র আন্দোলনের আড়াতে হাসিনাকে গদিচ্যূত করার ষড়যন্ত্র যে বিরোধীরা চালিয়েছে সেটা ধাপে ধাপে প্রকাশ্যে আসছে। এদিকে হাসিনা দেশ ছাড়লেও বাংলাদেশে কিন্তু শান্তি ফেরেনি। এখনও পর্যন্ত বাংলাদেশেক একাদিক জায়গায় অশান্তি তৈরি হয়েছে। আওয়ামি লিগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বাংলাদেশের ক্রীড়ামন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করে হামসা চালানো হয়েছে।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications