Bangladesh: অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস শেষ হল...বড় ইঙ্গিত দিয়ে দিলেন ইউনূস! তাহলে ফের একবার...

Bangladesh: অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হল। নির্বাচন নিয়ে জল্পনার মধ্যেই চাঞ্চল্যকর দাবি মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) । তিনি বলেন, আজ শনিবার রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হল। আর এই দ্বিতীয় অধ্যায়ে কি ঘটবে তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। আর সেই বৈঠকে এমনটাই দাবি করেছেন অন্তবর্তী সরকারের (Chief Adviser of Banglades) প্রধান তথা নোবেলজয়ী অধ্যাপক ইউনূস (Muhammad Yunus) । আর এরপরেই শুরু হয়েছে জল্পনা। (Bangladesh)

Bangladesh

অনেকের কথায় অন্তবর্তী সরকারের প্রথম ধাপে সংখ্যালঘুদের উপর অত্যাচার, ক্রমশ ডুবতে থাকা অর্থনীতি, বেকারের সংখ্যা বাড়তে থাকে এমনই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে দেশের মানুষ।(Bangladesh)

দ্বিতীয় ধাপে ইউনূস কি খেলা দেখাবেন তা ভেবেই আতঙ্কিত বাংলার মানুষ। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আজ শনিবার একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নিচ্ছেন। আজ বিকেল তিনটার পরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

বলে রাখা প্রয়োজন, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শেষেই বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। গত কয়েকমাস ধরে সে দেশে নির্বাচন না হওয়া নিয়ে বারবার সোচ্চার হচ্ছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। কেন ভোট হচ্ছে না তা নিয়ে বারবার প্রশ্ন তোলেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।

এক্ষেত্রে বারবার সংস্কারের প্রসঙ্গ সামনে আসছিল। এই অবস্থায় সিদ্ধান্ত যে সবকিছু ঠিক থাকলে চলতি বছর অর্থাৎ ২০২৫ সালেই বাংলাদেশের বুকে জাতীয় নির্বাচন হতে পারে। আর এরপরেই অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের এহেন বক্তবযে শুরু হয়েছে জোর জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+