শেখ হাসিনার ট্রেনে হামলা: ২৫ বছর পর রায় ঘোষণা

১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে ওই হামলা করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী রয়েছেন।

বাংলাদেশে পাবনার ঈশ্বরদীতে ২৫ বছর আগে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার ঘটনায় নয়জনকে মৃত্যুদণ্ড ও ২৫জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাবনার একটি আদালত। বুধবার ঘোষণা করা এই রায়ে আরো ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

শেখ হাসিনার ট্রেনে হামলা: ২৫ বছর পর রায় ঘোষণা

পাবনার সরকারি কৌসুলি আখতারুজ্জামান মোক্তা বিবিসি বাংলাকে বলছেন, এই মামলার ৫২জন আসামীর মধ্যে ৩৪জন কারাগারে রয়েছেন। পাঁচজনের মৃত্যু হয়েছে, বাকিরা পলাতক রয়েছেন।

১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে ওই হামলা করা হয়।

হামলার ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে ১৩৫ জনকে আসামি করে মামলা করে। তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

সাজাপ্রাপ্তদের মধ্যে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী রয়েছেন।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কোন দেশ কী করছে

রুশ সাবমেরিনে আগুন লেগে ১৪ জন নাবিক নিহত

বরগুনায় হত্যাকাণ্ডের আরেক অভিযুক্ত গ্রেফতার

দুবাই শাসকের স্ত্রী পালালেন কেন

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+