Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

China Earthquake: আতঙ্ক ফিরল চিনে, ফের কম্পন! প্রাণে বাঁচতে হুড়োহুড়ি সাধারণের

China Earthquake: ফের আতঙ্ক ফিরল চিনে! কেঁপে উঠল এবার সে দেশের উত্তর-পশ্চিমী এলাকা জিনজিয়াং এলাকা (Xinjiang region)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5.5 বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এমনকি হতাহতের খবরও জানা যায়নি।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে চিনের প্রশাসনিক আধিকারিকরা। গিয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীও। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

China Earthquake

সোমবার রাতে কেউ কিছু বুঝে ওঠার আগেই কেঁপে (China Earthquake) ওঠে চিনের গানসু এবং কিংহাই প্রদেশ এলাকা। স্থানীয় সংবাদমাধ্যমের দাবিম, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২ ছিল বলে জানা গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের কম্পনের একেবারে তছনছ হয়ে গিয়েছে চিনের গানসু এবং কিংহাই প্রদেশ।

তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে একের পর এক বহুতল। এখনও পর্যন্ত শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েকশ মানুষ আহত। শুধু তাই নয়, বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

যদিও (China Earthquake) যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। চিনের সেনাবাহিনী সহ সমস্ত দফতর একযোগে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। আর এর মধ্যেই ফের কম্পন। এবার সে দেশের জিনজিয়াং এলাকা (Xinjiang region)-য় জোরালো কম্পন অনুভূত (China Earthquake) হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আগেই আফটার শকের সতর্কবার্তা দেওয়া হয়েছিল স্থানীয় আবহাওয়া দফতরের তরফে।

এমনকি মানুষকে সতর্ক থাকতেও বলা হয়। তবে নতুন করে গোটা এলাকা কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। প্রাণে বাঁচতে অনেকেই বহুতল ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। শুধু তাই নয়, রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় বলে খবর। তবে প্রশাসনের তরফে মানুষকে আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+