Donald trump: ফের ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রিপাবলিকান প্রার্থী

ফের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি। ফ্লোরিডা ক্লাবে ঘটনাটি ঘটে। আততায়ীকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। আমেরিকার সময় অনুযায়ী দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটে।

এই নিয়ে তৃতীয়বার ট্রাম্পের উপরে হামলার ঘটনা ঘটল। এর আগে পেনসিলভেনিয়ায় প্রচারের মাঝেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল সেই গুলি। আততায়ীকে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করেছিল মার্কিন সিক্রেট সার্ভিস। তারপরে আবার ট্রাম্পের একাধিক জায়গায় ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসে।

Doland Trump

তারপরেই ট্রাম্পের আধিকারীকরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায় যে তারা নিরাপদে রয়েছে। ট্রাম্পের ছেলে জানিয়েছেন তাঁর বাবা নিরাপদে রয়েছেন। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তদন্তকারীরা জানিয়েছেন, ২৭৫ মিটার থেকে ৪৫০ মিটার দূরে ছিলেন ছিলেন ট্রাম্প। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি।

ওয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে গল্ফ খেলতে গিয়েছিলেন। সেসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জানা গিয়েছে গুলি চালানোর পর আততায়ী ব্যাগ প্যাক এবং বন্দুক সেখানে পড়েছিল। গাড়িতে করে পালিয়ে যান তিনি। মার্টিন কান্ট্রিতে পালানোর চেষ্টা করছিলেন। তার আগেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

এই নিয়ে বেশ কয়েকবার ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনা ঘটল। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই ট্রাম্প এবং কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন। তাতে ট্রাম্পকে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছিলেন তিনি। ট্রাম্পের উপরে বারবার এই ধরনের হামলার ঘটনায় রীতিমতো চমকে গিয়েছেন সকলে। যদিও এর আগে একাধিক মার্কিন প্রেসিডেন্টকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

এই ঘটনার পর ট্রাম্প নিজে বিবৃতি দিয়ে বলেছেন কোনও কোনও ভাবেই তিনি মাথা নত করবেন না। বারবার ট্রাম্পের উপরে এই হামলার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কোথায় নিরাপত্তার গাফিলতি তৈরি হয়েছে। এই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+