চিনকে কোয়াডের ঝাঁঝালো বার্তার পরদিনই ভারত-জাপান বৈঠক! লাদাখ আবহে কোন ইস্যু আলোচনার টেবিলে

লাদাখ সংঘাতের আবহে কার্যত চিনকে সোজা সাপ্টা বার্তায় ভারত , জাপান সহ কোয়াড-ভূক্ত দেশগুলি হুঁশিয়ারির বার্তা পাঠিয়েছে। কোয়াড দেশগুলি সাফ জানিয়েছে, ইন্দো পেসিফিকে কোনও দেশের একক অবৈধ আস্ফালন মেনে নেওয়া হবে না। আর সেই মর্মেই তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এমন পরিস্থিতিতে এই বার্তার ২৪ ঘণ্টা পার হতে না হতেই এদিন জাপানের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়।

 জাপান-ভারত বৈঠক

জাপান-ভারত বৈঠক

এদিন জাপানের বিদেশমন্ত্রী তেসিমিৎসু মোতেজাইয়ের সঙ্গে বৈঠকে বসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই নেতার মধ্যে তৃতীয় বিশ্বের দেশে যৌথ উদ্যোগে সহায়তা বাড়ানোর আলোচনা হয়েছে প্রাথমিক পর্যায়ে বলে খবর। এছাড়াও আলোচনা প্রসঙ্গে উঠে এসেছে বহু দিক।

 কেন তৃতীয় বিশ্বের দেশে নজর?

কেন তৃতীয় বিশ্বের দেশে নজর?

উল্লেখ্য, এদিন দুই দেশের আলোচনায় তৃতীয় বিশ্বের দেশ হিসাবে শ্রীলঙ্কা , বাংলাদেশ, মায়ানমারের নাম উঠে এসেছে। এই দেশগুলিতে সহায়তার বার্তা তোলা হয়েছে। মূলত, চিন, এই ছোট ছোট দেশগুলিকে নিজের নাগপাশে জড়াতে চাইছে। আর তার দ্বারা ক্ষমতা বাড়াতে চাইছে ইন্দো পেসিফিকে। যে রাস্তা বন্ধ করতে মরিয়া ভারত। এদিন সেই ৩ টি দেশে ভারত ও জাপানের যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।

 ভারত-জাপানের বিরোধ চিনের সঙ্গে

ভারত-জাপানের বিরোধ চিনের সঙ্গে

ভারত ও জাপান, দুই দেশের সঙ্গেই বিরোধ রয়েছে চিনের। সীমান্ত ও এলাকা দখল নিয়ে চিন যেভাবে ভারতের সঙ্গে সংঘাতের রাস্তা নিয়েছে, সেভাবেই জাপানের সঙ্গে দুই দেশের মধ্যবর্তী এলাকার দ্বীপপুঞ্জ নিয়ে রয়েছে সংঘাত। আর সেই মর্মে দুই দেশই চিনকে যোগ্য জবাব দিচ্ছে। সদ্য জাপানের সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনার বার্তা চিন দিলেও , জাপান কার্যত সেই আমন্ত্রণকে পাত্তা দেয়নি।

 কোন কোন বিষয় আলোচনার টেবিলে

কোন কোন বিষয় আলোচনার টেবিলে

লাদাখ সংঘাতের আবহে ইন্দো জাপান আলোচনায় স্কিল ডেভেলপমেন্ট, পরিকাঠামো, ও নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও দুটি দেশের প্রযুক্তি ও স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে নিরাপত্তা নিয়ে দুই দেশের আলোচনা লাদাখ আবহে বেশ প্রাসঙ্গিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+