ইউক্রেনে শরণার্থীদের ভবিষ্যত নিয়ে প্রশ্নে হেসে 'ট্রোল' হলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা
ইউক্রেনে শরণার্থীদের ভবিষ্যত নিয়ে প্রশ্নে হেসে 'ট্রোল' হলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের শরণার্থীদের ভবিষ্যত কী, সাংবাদিকদের এরকম একটি প্রশ্নের মুখে হাসতে দেখা যায় মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে৷ এবং এ নিয়েই বিতর্ক তৈরির পাশাপাশি সমালোচিত হচ্ছেন হ্যারিস। বৃহস্পতিবার ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অনভিপ্রেত মুহূর্তটি ঘটেছে। এদিন এক সাংবাদিক হ্যারিসকে জিজ্ঞাসা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি ইউক্রেনীয় শরণার্থী এবং প্রেসিডেন্ট ডুদাকে আশ্রয় দেবে৷ সেই প্রশ্নের সময়ঔ কমলাকে হাসতে দেখা যায়। এবং সে নিয়েই বিতর্ক তৈরি হয়েছে৷

সাংবাদিক সম্মেলনে ওই সাংবাদিক পোল্যান্ডের রাষ্ট্রপতির দিকে তাকিয়ে প্রশ্ন করেন 'আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে আরও শরণার্থীদের আশ্রয় দিতে বলবেন?' এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, হ্যারিস পোলিশ রাষ্ট্রপতির দিকে তাকান তাঁর প্রতিক্রিয়া জানাতে। এরপর তিনি হাসতে হাসতে বলেন, 'প্রয়োজনের সময় পাশে দাঁড়ায় যে বন্ধু সেই প্রকৃত বন্ধু।' এরপরই ডুডা নিশ্চিত করেন যে পোল্যান্ড সত্যিই হ্যারিসকে ইউক্রেনীয় শরণার্থীদের জন্য কনস্যুলার প্রক্রিয়া দ্রুত করতে বলেছে।
হ্যারিস আরও বলেন, তাঁরা দু'জনে ইউক্রেনীয় উদ্বাস্তুদের আগমনের কারণে পোল্যান্ডের উপর চাপা বাড়া নিয়ে আলোচনা করেছেন, তবে মার্কিন যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সংখ্যক শরণার্থী নেবে কিনা তার উত্তর তিনি দেননি। কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়াও সংবাদমাধ্যমে আসার পর থেকেই সমালোচকরা টুইটারে মার্কিন ভাইস-প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, শরণার্থীদের বিষয়টি মোটেও হাসির নয়।
একজন ব্যবহারকারী টুইটারে পোস্ট করেছেন,'এটি একদম অনুপযুক্ত এবং অগ্রহণযোগ্য। এই প্রশ্নে হাসার কি আছে?' আবার লেখক এবং ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের রাষ্ট্রপতি প্রচারের বিদেশ নীতি উপদেষ্টা প্যানেলের প্রাক্তন সদস্য জর্জ পাপাডোপোলোস বলেছেন, কমলা হ্যারিস পোল্যান্ডের নেতার সঙ্গে তাঁর লাইভ মন্তব্যের সময় খুব সামঞ্জস্যপূর্ণ ছিলেন। প্রশ্ন শুনপই তিনি অদ্ভুতভাবে হাসছেন। আর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ৮০ বছরে আমরা এমন মানবিক সংকটের মুখে পড়িনি৷ এ নিয়ে কথা বলার সময় কখনও হাসা উচিত নয়।












Click it and Unblock the Notifications