Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Operation Iron Swords: কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, যুদ্ধবিমানের শব্দ! গাজায় অপারেশন ইসরায়েলের

Israel launches Operation Iron Swords: হামাসের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি ইজরায়লের। শুধু তাই নয়, জঙ্গি সংগঠনের ইজরায়েলি ফোর্স Operation Iron Swords লঞ্চ করেছে। আর এরপরেই ফিলিস্তানের গাজা উপত্যাকায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে ইজরায়েল এয়ারফোর্স। একের পর এক ঘাঁটিতে চলছে এই হামলা। যুদ্ধবিমানের পাশাপাশি একাধিক মিসাইল হামলাও চালানো হচ্ছে।

ভোররাতে হঠাত করেই ইজরায়েলের উপর হামলা শুরু হয়। মাত্র ২০ মিনিটে পাঁচ হাজার রকেট আছড়ে পড়ে ইজরায়েলের একাংশে। ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এই ঘটনায়। আর এরপরেই ফিলিস্থানের উপর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ১৯৭৩ সালের যুদ্ধের ৫০তম বার্ষিকী উপলক্ষে হঠাত করেই ইজরায়েলের উপর হামাসের এহেন আক্রমণ বলেই মনে করা হচ্ছে।

Operation Iron Swords:

আর এহেন ঘটনার পরেই ইজরায়েলের সুরক্ষা বাহিনী কড়া বার্তা দিয়েছেন ফিলিস্থানি জঙ্গি সংগঠন হামাসকে। শুধু তাই নয়, Operation Iron Swords শুরু করেছে। হামাসের উপর প্রত্যাঘাত করতের যে অপারেশন ইজরায়েল বাহিনী শুরু করেছে সেটার নাম Operation Iron Swords দেওয়া হয়েছে।

ইজরায়েলের আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা থেকে ইজরায়েলে ২,২০০টিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে। স্থল, সমুদ্র ও আকাশপথে একযোগে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন অ্যাডিমিরাল।

তবে এই হামলার পরেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। আর সেই বৈঠকেই গাজার উপর প্রত্যাঘাতের সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, ইজরায়েলের মানুষকে সাবধান করে প্রধানমন্ত্রী Benjamin Netanyahu একটি ভিডিও বার্তা দিয়েছেন। আর সেই বার্তায় দেশের মানুষকে সাবধানে থাকার কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া না বের হওয়ার কথা বলা হয়েছে।

একই সঙ্গে যুদ্ধের ঘোষণা করে তারাই জিতবেন বলেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী Benjamin। জানা গিয়েছে, এই অপারেশনে ইজরায়েলের একাধিক যুদ্ধবিমান অংশ নিয়েছে। হামাসের একাধিক ঘাঁটি টার্গেট করে চলছে মিসাইল হানা। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এমনকি কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কিনা তাও স্পষ্ট নয়।

তবে এই ঘটনায় আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আকাশে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আর সেই যুদ্ধের রেশ কাটতে না কাটতে ফের যুদ্ধের দামামা বিশ্বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+