আফগানিস্তানে খুন সরকারি মিডিয়া সেন্টারের প্রধান, তালিবানের বিরুদ্ধে জারি সেনার এয়ারস্ট্রাইক
মার্কিন সেনা আফগানিস্তানের বুক থেকে সরে যেতেই কার্যত নারকীয়তার শেষ সীমায় পৌঁছেছে সেদেশের বিদ্রোহী তালিবানরা। ক্রমাগত রক্ত ঝরতে শুরু করে দিয়েছে আফগানিস্তানে। ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকির হত্যা সেই রক্তক্ষয়ী অধ্যায়ের আরও একটি দিক। এদিকে এরই মাঝে আফগানিস্তানে শুক্রবার ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা। সেদেশের বুকে খুন হলেন সরকারের মিডিয়া সেন্টারের মুখপাত্র দাওয়া খান মেনাপাল। এদিকে, আফগানিস্তানের বুকে অব্যাহত রয়েছে এয়ারস্ট্রাইক তালিবানকে বাগে আনতে কার্যত প্রবলভাবে তালিবান অধ্যুষিত এলাকায় এয়ার স্ট্রাইক জারি রেখেছে আফগান সেনা।

পর পর এয়ারস্ট্রাইক জারি
দক্ষিণ আফিগানিস্তানের বুকে তালিবান নিজের জায়গা পোক্ত করতেই সেখানে আফগান সেনা প্রতিনিয়ত এয়ার স্ট্রাইক শুরু করেছে। এদিকে, আফগানিস্তানের উত্তর দিকে ইতিমধ্যেই আফগান সেনা নিজের জায়গা করে নিয়েছে। প্রসঙ্গত, আফগানিস্তানের বুকে লস্কর ঘা এলাকার বহু বাসিন্দা জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরেই তাঁরা প্রবল বোমার আওয়াজ শুনতে পান। আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রভিন্সে লস্কর ঘা এলাকায় দখলকে কেন্দ্র করে তালিবান ও আফগান ফোর্সের মধ্যে প্রবল সংঘাত হতে থাকে। বহু দিন ধরেই এলাকায় তালিবানদের হঠানোর চেষ্টায় প্রবল সংঘাতে নেমেছে আফগান ফোর্স।

আফগান প্রতিরক্ষা মন্ত্রী কী বলেছেন?
এদিকে, আফগান প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে গোটা দেশেই যেখানে যেখানে আফগানিস্তানের ফোর্সের বিরুদ্ধে তালিবানের দাপট দেখা যাচ্ছে, সেখানেই এয়ার স্ট্রাইক চালানো হচ্ছে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই আফগানিস্তানের লস্কর গাহ এলাকা দখলের প্রবল চেষ্টায় রয়েছে আৎফগানি ফোর্স। এই এলাকাতেই আফগানিস্তানের টেলিভিশন ও রেডিও স্টেশন রয়েছে। শহরের ১০ টি পুলিশ এলাকার মধ্যে ৯ টি তালিবান ইতিমধ্যেই কবাজ করেছে। আশঙ্কা তৈরি হচ্ছে যে, যদি শহরের টেলিভিশন ও রেডিও সেন্টারে দখল দিতে শুরু করে দেয় তালিবান তাহলে চরম বিপদ ঘনিয়ে আসতে পারে আফগানিস্তানের বুকে।

দিনে দুপুরে খুন
এদিকে, শুক্রবার আফগানিস্তানে সেখানের মিডিয়া সেন্টারের প্রধান দাওয়া খান মেনাপালকে ভরা রাস্তায় গুলি করে খুন করা হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। জানা গিয়েছে , আফগানিস্তাবের রাজধানী কাবুলে এদিন প্রকাশ্য দিবালোকে এমন খুনের ঘটনা ঘটে গিয়েছে। পশ্চিম কাবুলের দারুল আমান রোডে এই হত্যাকাণ্ড হয়েছে।

উস্কে যাচ্ছে দানিশের স্মৃতি
প্রসঙ্গত, কয়েকদিন আগেই আফগানিস্তানের ফোর্সের সদস্য তথা পৃষ্ঠপোষক মনে করে ভারতের সাংবাদিক দানিশ সিদ্দিকিকে হত্যা করে তালিবান আশ্রিত সদস্যরা। সেই মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর শুক্রবারের এই খুনের ঘটনা ফের একবার তোলপাড় শুরু করল দক্ষিণ এশিয়ার বুকে।












Click it and Unblock the Notifications