মৃত্যু উপত্যকা এখন নূরিস্তান, বিধ্বংসী বন্যায় প্রাণ গিয়েছে কমপক্ষে ১৫০ জনের, জানাল তালিবানিরাই

মৃত্যু উপত্যকা এখন নূরিস্তান, বিধ্বংসী বন্যায় প্রাণ গিয়েছে কমপক্ষে ১৫০ জনের, জানাল তালিবানিরাই

একদিকে তালিবানি শাসন, অন্যদিকে বিধ্বংসী বন্যা বিপর্যয়ে কাঁপছে গোটা দেশ। তালিবানরা দাবি করেছেন নূরিস্তান প্রদেশে প্রায় ১৫০ জন মারা গিয়েছেন বিধ্বংসী বন্যায়। ১০০-র বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক এলাকা। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে নূরিস্তান প্রদেশে।

ভাসছে আফগানিস্তান

ভাসছে আফগানিস্তান

বন্যায় ভাসছে রুক্ষ-শুষ্ক আফগানিস্তান। সেই বন্যা বিধ্বংসী আকার নিয়েছে। আফগানিস্তানের উত্তরপূর্বের নুরিস্তান প্রদেশ সবচেয়ে বেিশ ক্ষতিগ্রস্ত। একরের পর এক জমি জলের তলায় চলে গিয়েছে। আফগানিস্তানের সিংহভাগই যেহেতু মরু প্রবণ অঞ্চল সেকারণে জলের বাধ মানেনি কোথাও। ভেসে গিয়েছে গোটা এলাকা। গ্রামের পর গ্রাম নদীতে পরিণত হয়েছে। জববসতি এলাকা দেখে বোঝা যাচ্ছে না কোথাও।

১৫০ জনের মৃত্যু

১৫০ জনের মৃত্যু

বিধ্বংসী বন্যায় আফগানিস্তানের নুরিস্তানে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তালিবান। সংগঠনের মুখপত্র জুবিনউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, প্রায়১০০ বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। প্রদেশের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন তাঁরা প্রাথমিক ভাবে ৬০ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছেন তবে সেই সংখ্যাটা েয অনেক বেশি হবে তা তাঁরা আঁচ করতে পারছেন।

তালিবানদের দখলে এলাকা

তালিবানদের দখলে এলাকা

যেখানে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তালিবানদের দখলে রয়েছে। কাজেই সেখানে সঠিকভাবে হিসেব নিকেশ করতে পারছে না সরকার। তবে বন্যার কারণে অসংখ্য বাসিন্দা পাশের প্রদেশ কুনারে পালিয়ে গিয়েছে। সেখানে নিরাপদ আশ্রয়ের খোঁজে গিয়েছেন তাঁরাষ এখনও উদ্ধার কাজ শুরু করা হয়নি। অসহায় মানুষ প্রাণ বাঁচাতে অন্য প্রদেশে পালানোর চেষ্টা করছেন।

তালিবানদের দখলে অধিকাংশ এলাকা

তালিবানদের দখলে অধিকাংশ এলাকা

ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পরেই তালিবানদের দখলে চলে গিয়েছে সেখানকার সিংহভাগ এলাকা। ফের তালিবানি শাসন কায়েম করার চেষ্টা করছে তারা। আফগান সেনা তালিবানদের কাছে আত্মসমর্পণ করতে শুরু করেছেন। সেই ছবিও প্রকাশ্যেএসেছিল। তাতে দেখা গিয়েছে তালিবানদের সঙ্গে হাত মিলিয়ে আফগান সেনা তাঁদের কাছে অস্ত্র সমর্পণ করছে। ন্যাটো বাহিনীর ছেড়ে যাওয়া একাধিক শিবির দখল নিয়েছে তালিবানরা। এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ভারত এবং আমেরিকা। এই নিয়ে দফায় দফায় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বৈঠকও করেছেন আমেরিকার সঙ্গে।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+