একসময়ে আফগানিস্তানের মন্ত্রী ছিলেন, এখন রাস্তায় পিৎজা ডেলিভারি করেন সইদ আহমেদ শাহ

একসময়ে আফগানিস্তানের মন্ত্রী ছিলেন, এখন রাস্তায় পিৎজা ডেলিভারি করেন সইদ আহমেদ শাহ

ভাগ্যের কী পরিহাস। একসময়ে যিনি দেশের মন্ত্রী ছিলেন তিনি এখন সাইকেল চালিয়ে পিৎজা ডেলিভারি করছেন। আফগানিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন সইদ আহমেদ শাহ সাদাত। তিনি এখন জার্মানির পিৎজা ডেলিভারি বয়। নিজেই নিজের ছবি শেয়ার করেছেন টুইটারে। বেশি দিন আগে নয় ২ বছর আগেই তিনি জার্মানির মন্ত্রী পদে ছিলেন। এক সাংবাদিক প্রথম তাঁকে চিনতে পারেন। তিনিই প্রথম ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল।

প্রাক্তন মন্ত্রী পিৎজা ডেলিভারি করেন

গত এক সপ্তাহ আগে তালিবানরা আফগানিস্তানের দখল নিয়েছে। তারপর থেকেই সেখান থেকে পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন আফগানরা। কাবুল বিমানবন্দরে সেই পালানোর ছবি ভাইরাল হয়েছে। শিশুদের মার্কিন সেনাদের হাতে তুলে দিচ্ছেন আফগান নারীরা। অনন্ত সন্তান যাতে সুস্থভাবে বাঁচে তার জন্য মরিয়া চেষ্টা করতে দেখা গিয়েছে। বিমানের চাকায় উঠে পালানোর চেষ্টা করছেন তাঁরা। এমনই সব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশে। এখনও আফগানিস্তান থেকে পালানোর জন্য মরিয়া সেখানকার বাসিন্দারা। গত ২০ বছর ধরেই আফগানদের সঙ্গে প্রবল লড়াই চলছে তালিবানদের। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি ভয়ঙ্কর ছিল। মার্কিন সেনার কারণে কিছুটা হলেই স্বাধীনতা পেয়েছিলেন আফগানরা। সেটা আবার যেতে বসেছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে।

তারপরেই এই প্রাক্তন আফগানমন্ত্রীর পিৎজা ডেলিভারি করার ছবিটি সোশ্যাস মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জার্মানির রাস্তায় সাইকেল চালিয়ে পিঠে পিৎজা ডেলিভারির ব্যাগ নিয়ে বাড়ি বাডি অর্ডার পৌঁছে দিচ্ছেন। এমনই ভাগ্যের পরিহাস। জার্মানির এক স্থানীয় সাংবাদিক প্রথমে তাঁকে চিনতে পেরে ছবিটি তুলেছিলেন। কমলা রঙের পোশাক পরে সইদ জার্মানির রাস্তায় সাইকেল নিয়ে পিৎজা ডেলিভারি বয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জার্মানির লিপজিংয়ের পিৎজা ডেলিভার করতে দেখা গিয়েছে তাঁকে।

মন্ত্রিত্ব ছেড়ে জার্মানির রাস্তায় পিৎজা কেন তিনি ডেলিভারি করছেন তা নিয়ে প্রশ্ন করেছিলেন স্থানীয় সাংবাদিক। তাতে সইদ জানান মন্ত্রিত্ব ছাড়ার ১ বছর পরেই তিনি জার্মানিতে চলে এসেছিলেন। এবং সেখানে লাইফার্নান্ডো নামে এক সংস্থার হয়ে কাজ শুরু করেন তিনি। সেই সংস্থা খাবার ডেলিভারির কাজ করে জার্মানিতে। আশরফ গনির মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে গনির মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে ছিলেন তিনি। ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। সেই বছরই ডিসেম্বর মাসে তিনি আফগানিস্তান ছেড়ে জার্মানিতে চলে এসেছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন সইদ। তাঁর ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি রয়েছে। সদ্দাতকে কাছে পেয়েই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয়েছিল। তাতে তিনি জানিয়েছেন এত তাড়াতাড়ি গনি সরকারের পতন ঘটবে সেটা অপ্রত্যাশিতই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+