Adani Group Statement: ৬০ কোটি ডলারের বন্ড বিক্রি বন্ধের সিদ্ধান্ত আদানির, ঘুষ-প্রতারণার অভিযোগে পাল্টা বিবৃতি

Adani Responds to Bribery Charges: মার্কিন আদালতে ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত গৌতম আদানি-সহ (Gautam Adani) আদানি গোষ্ঠীর কর্তারা। সকালে খবর চাউড় হতেই ধাক্কা স্টক মার্কেটে। আর এবার পাল্টা বিবৃতি জারি করল আদানি গোষ্ঠী। আমেরিকার বাজারে ৬০ কোটি ডলারের বন্ড বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিল আদানি গ্রিন (Adani Green)।

বৃহস্পতিবার আদানি গ্রিনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তরফে ফৌজদারি ও দেওয়ানি অভিযোগ (Criminal Indictment) আনা হয়েছে। নিউইয়র্কের আদালত আমাদের বোর্ড সদস্য গৌতম আদানি ও সাগর আদানির (Sagar Adani) বিরুদ্ধে অভিযোগ এনেছে।"

Gautam adani

বিবৃতিতে আরও বলা হয়, "আমাদের বোর্ড মেম্বার বিনীত জৈনের (Vneet Jaain) বিরুদ্ধেও ফৌজদারি ও দেওয়ানি অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। এই ঘটনাপ্রবাহের মাঝে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মার্কিন ডলারের মূল্যে কোনও বন্ড বিক্রি করা হবে না।"

নিউইয়র্কের আদালতে অভিযোগ, সোলার এনার্জি সাপ্লাইয়ের কন্ট্র্যাক্ট পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ (Bribery) দিয়েছে আদানি কর্তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাঙ্ককে লুকিয়ে এই লেনদেন করা হয়েছিল। সোলার এনার্জি প্রোজেক্টের জন্য কোটি কোটি টাকা বিনিয়োগকারীদের (Investors) সঙ্গেও প্রতারণা (Fraud) করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন আদালত।

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠতেই বম্বে স্টক এক্সচেঞ্জে (Bombay Stock Exchange) ২০ শতাংশ পড়ে গিয়েছে আদানি গোষ্ঠীর শেয়ার (Adani Group Share)। আদানি গ্রিনের শেয়ার পড়েছে ১৮ শতাংশ। প্রাথমিক ট্রেডিংয়ে (Early Trading) ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে আদানি এনার্জি সলিউশনস, আদানি এন্টারপ্রাইজেস কোম্পানির শেয়ারও।

এদিকে, আদানি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই নরেন্দ্র মোদীকে আক্রমণ বিরোধীদের। আদানি-মোদী ঘনিষ্ঠতার অভিযোগ তুলে ফের একবার তদন্তের দাবিতে সরব কংগ্রেস। আদানি গোষ্ঠীর লেনদেন খতিয়ে দেখার দাবিতে সরব হয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও পবন খেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+