একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব ইউক্রেনের খারকিভ শহর, জাপোরিঝিয়ায় ড্রোন হামলা রাশিয়ার
পূর্ব ইউক্রেনের খারকিভ শহরে একাধিক বিস্ফোরণ
শনিবার ভোরে পূর্ব ইউক্রেনের খারকিভ শহ একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। তবে খারকিভে একাধিক বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়া বিস্ফোরক প্যাকড কামিকাজে ড্রোন দিয়ে জাপোরিজজিয়ায় আক্রমণ করেছে। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, রাশিয়ায় হামলায় ১৪ জন নিহত হয়েছেন।
রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ইরানের তৈরি কামিকাজ ড্রোন নিয়ে একাধিক হামলা চালায়। শুক্রবার ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়ায় ড্রোন হামলা চালিয়েছে। জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার স্টারুক জানিয়েছেন, ড্রোন হামলার ফলে দুটো আবাসনের ক্ষতি হয়েছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোনগুলো হামলা করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

পারমাণবিক কেন্দ্রে পর্যবেক্ষণকারী দল
রাষ্ট্রসংঘের পারমাণবিক পর্যবেক্ষণকারী শুক্রবার ইউক্রেনের পারাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। তারপরেই প্ল্যান্টের সুরক্ষা দ্বিগুন করা হয়েছে। ১০ বছর আগে ইউক্রেনের চেরনোবিলে বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয়ের চেয়ে ভায়নক হয়ে উঠতে পারে রাশিয়ার আক্রমণে। পর্যবেক্ষণকারীরা অনুমান করেছেন, ইউক্রেনের পারমাণবিক চুল্লিতে থেকে ১০ গুন বেশি প্রাণঘাতী বিকিরণ ছড়িয়ে পড়তে পারে।

জাপোরিঝিয়াতে ড্রোন হামলা
জাপোরিঝিয়া গভর্নর অলেক্সান্ডার স্টারুখ জানিয়েছন, শুক্রবার থেকে রাশিয়া ড্রোন হামলা চালানো শুরু করেছে। ঘটনার জেরে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা করা হয়েছে বলে স্টারুখ জানিয়েছেন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের তরফে বলা হয়েছ, ড্রোনের মাধ্যে বর্তমানে রাশিয়া ইউক্রেনে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে।

শনিবার ভোর থেকে রুশ হামলা
খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, শনিবার ভোরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এই ক্ষেপনাস্ত্রে হামলার ফলে আগুন একটি চিকিৎসাকেন্দ্রে অন্যটি আবাসিক অঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেন অভিযানের জেরে পশ্চিমি দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে পড়েছে। চলতি বছর শান্তির জন্য নোবেল পুরস্কার ইউক্রেনের একটি সংগঠন এবং রুশ মিত্রদেশ বেলারুশের জেলে বন্দি থাকা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে।

ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার দখল
পুতিন এই সপ্তাহে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে অবৈধভাবে দাবি করেছেন, যার মধ্যে রয়েছে জাপোরিঝিয়া অঞ্চল যা ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসস্থল, যার চুল্লি গত মাসে বন্ধ হয়ে গেছে। কিন্তু জানা গিয়েছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

লাইম্যান রুশ সেনা পুনরুদ্ধার
অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লাইম্যানের কাছে ইউক্রেনের সেনাবাহিনীর গতি রুখতে সম্মত হয়েছে। পাশাপাশি লাইম্যানের কাছে তিনটি গ্রাম রুশ সেনারা ফের নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications