মৃত প্রেমিকাকে বিয়ে 'পাগল' প্রেমিকের, অমর প্রেমের কাহিনিতে অভিনন্দন বিশ্বের

১২ বছরের প্রেম তাঁদের। বন্ধুত্বের সীমা ছাড়িয়ে তাঁদের প্রণয় ক্রমেই পরিণয়ে পরিণত হতে যাচ্ছিল। নির্দিষ্ট বয়স মেনে ঠিক হয়েছিল তাঁদের বিয়ের দিন।

১২ বছরের প্রেম তাঁদের। বন্ধুত্বের সীমা ছাড়িয়ে তাঁদের প্রণয় ক্রমেই পরিণয়ে পরিণত হতে যাচ্ছিল। নির্দিষ্ট বয়স মেনে ঠিক হয়েছিল তাঁদের বিয়ের দিন। যখন সব কিছু চূড়ান্ত তখনই আকাশ ভেঙে পড়ল তাঁদের জীবনে। মারণ ক্যানসার থাবা বসাল প্রেমিকার শরীরে। স্তন ক্যানসারের গ্রাসে ভেঙে চুরমার হয়ে গেল সব স্বপ্ন। কিন্তু প্রেমের কি মরণ আছে!

মৃত প্রেমিকাকে বিয়ে! অমর প্রেমের কাহিনিতে অভিনন্দিত বিশ্ব

ক্যানসারের থাবায় প্রেমিকাকে হারিয়ে ফেলেছিলেন প্রেমিক শু শিনান। কিছুতেই মেনে নিতে পারেননি সেই বিরহ। তাই তিনি শেষমেশ মৃত প্রেমিকাকেই বিয়ে করে ফেললেন। তাঁদের প্রেমকে অমর করে রাখতে অভিনব পদক্ষেপ নিলেন প্রেমিক। মৃতা প্রেমিকা ইয়াং লিউকে বিয়ে করে তিনি বেনজির কাণ্ড ঘটিয়ে ফেললেন।

ইয়াংয়ের মৃত্যুর পর সাত দিন তাঁর সঙ্গে কাটিয়ে পরিবারের সকলের সামনেই বিয়ে করলেন প্রেমিকাকে। বিয়ের আসরে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা, আত্মীয়-পরিজনরাও। চিনের ডালিয়ান প্রদেশে এই অভিনব বিবাহ বাসরের পরই হল অন্ত্যেষ্টিক্রিয়া।

সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করে প্রাণ হারান ইয়ং। শিনান ও লিউ সহপাঠী ছিলেন এবং ২০১৩ সালে তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। ২০০৭-এ একে অপরের প্রেমে পড়েছিলেন। বিয়ের প্রস্তুতি যখন চলছিল পুরোদমে, তখনই আসে মারণ ক্যান্সারের খবর।

কেমোথেরাপি এবং রেডিয়েশন চিকিৎসার পর লিউর অবস্থার উন্নতি হয়েছিল। তবে, ২০১৭ সালে তাঁর অবস্থার অবনতি ঘটে। ৬ অক্টোবর তিনি কোমায় পিছলে গেলেন এবং এক সপ্তাহ পরে মারা যান তিনি। শিনান তার বিবাহ-কাম-জানাজার অনুষ্ঠানে বলেন, যে তার ইচ্ছাটি অনেক দেরিতে হলেও বাস্তবায়িত হল। তিনি বলেন, আমি যা করতে পারি তা হ'ল আমার ভালবাসার মানুষটার ইচ্ছা পূরণ করা। সেইমতো প্রেমিকাকে বিবাহের পোশাক পরিয়ে তাঁর বিয়ের সাধ পূরণ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+