করোনা যুদ্ধে সর্বাধিক আশা যোগাতে পারে ৩টি ভ্যাকসিন? কি বললেন বিল গেটস
করোনা যুদ্ধে সর্বাধিক আশা যোগাতে পারে ৩টি ভ্যাকসিন ? কি বললেন বিল গেটস
বিশ্বজুড়ে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা প্রাদুর্ভাব। ইতিমধ্যে গোটা পৃথিবীতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছুঁইছুঁই। মারা গেছেন প্রায় ৯ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ। এমতাবস্থায় ভ্যাকসিনের অপেক্ষায় চাতক পাখির মতো অপেক্ষা করছে গোটা বিশ্ববাসী। এবার সেই ভ্যাকসিন নিয়ে হাজারো নিরাশার মাঝেও খানিক আশার কথা শোনালেন বিল গেটস।

আশার কথা শোনাচ্ছে অক্সফোর্ড-অস্ট্রোজেনেকা
এদিকে ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে রাশিয়া ইতিমধ্যেই সবার উপরে জায়গা করে নিয়েছে। যদিও যথাযথ ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে না যাওয়ায় রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি খানিক সমালোচনার মুখে পড়েছে। এর কার্যকারিতা নিয়ে দেখা গেছে একাধিক প্রশ্ন। অন্যদিকে দিন যত গড়াচ্ছে ততই নতুন আশার কথা শোনাচ্ছে অক্সফোর্ড-অস্ট্রোজেনেকা।

কি বললেন বিলগেটস ?
এমতাবস্থায় বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস জানান ট্রায়ালে থাকা প্রধান ৬টি ভ্যাকসিনের মধ্যে তিনটি আগামীতে কার্যকরী ভূমিকা নিতে পারে। পাশাপাশি ভ্যাকসিন প্রস্তুতির ক্ষেত্রে ভারত কি ভাবে অগ্রণী ভূমিকা নিতে পারে সেই বিষয়েও এদিন আলোকপাত করতে দেখা যায় বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনীকে।

আগামী বছরের প্রথমার্ধেই হাতে আসবে টিকা ?
এদিকে বিশ্বব্যাপী ট্রায়ালে ইতিমধ্যেই ভালো ফল করেছে অক্সফোর্ড-অস্ট্রোজেনেকার করোনা ভ্যাকসিন। ভারতে এই অক্সফোর্ডের কোভিশিল্ড ইতিমধ্যেই তৃতীয় পর্বের ট্রায়ালে উন্নীতও হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রকের তরফেও জানানো হয়েছে আগামী বছরের প্রথমার্ধের মধ্যে ভ্যাকসিন হাতে পাবে সাধারণ মানুষ।

আশা যোগাচ্ছে ভারত
এদিকে অক্সফোর্ডের গবোষকেরাও জানিয়েছে সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষার্ধ বা আগামী বছরের মার্চের মধ্যেই ভ্যাকসিন পাবে বিশ্ববাসী। অন্যদিকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালেও ইতিমধ্যে আশাব্যঞ্জক ফলাফল মিলেছে। বাঁদরের শরীরেও করোনা ঠেকাতে ভালো ভূমিকা নিয়েছে কোভ্যাক্সিন।












Click it and Unblock the Notifications