'আরে! আপনি তো নিরাপদে আছেন নাকি?' রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নে বেপরোয়া অখিলেশ

অখিলেশ যাদবের এহেন প্রতিক্রিয়ায় সমালোচনার ঝড় উঠেছে সর্বস্তরে। একজন মুখ্যমন্ত্রী এত অসংবেদনশীল হন কী করে প্রশ্ন উঠেছে তা নিয়েও। রাজ্যে একইসঙ্গে এমন গুরুতর ৩টি অভিযোগ ওঠার পরও আইনশৃঙ্খলার প্রশ্নে জবাব দিতে না পেরে সাংবাদিককেই আক্রমণ করে বসলেন অখিলেশ।
ধর্ষণ বিষয়টি উত্তরপ্রদেশের ক্ষমতাশালী এই পরিবার গুরুত্ব দিয়ে যে দেখেন না তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে অখিলেশের বাবা তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব মন্তব্য করেছিলেন, ধর্ষণের জন্য ফাঁসি দেওয়া উচিত নয়। ছেলেরা ভুল করে ফেলে। আমরা ক্ষমতায় এলে আইনে বদল আনব।
প্রশ্ন উঠছে ধর্ষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অসংবেদনশীল আচরণ নিয়ে
উল্লেখ্য, বাদৌনে দুই দলিত বোনকে গ্রামের কয়েকজন মিলে গণধর্ষণ করে পরে তাঁদের জীবিত অবস্থা গাছে দড়ি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলা হয়। ওই মৃতা নাবালিকাদের পরিবারের অভিযোগ, পুলিশ অসহযোগিতা না করে যদি দ্রুত পদক্ষেপ নিত তাহলে হয়তো মেয়ে দুটি প্রাণে মারা যেত না। দুজনের মধ্যে একজনের পরিবার জানিয়েছে, বিচার পাবেন বলে তাদের মনে তেমন কোনও আশা নেই। কারণ যারা দোষী তাদের মধ্যে অনেকেই মুখ্যমন্ত্রী এবং তাঁর বাবা মুলায়ম সিংয়ের ঘণিষ্ঠ।
(আরও পড়ুন : ছেলেরা ভুল করে ধর্ষণ করে, তার জন্য ফাঁসি দেওয়া উচিত না : মুলায়ম সিং যাদব)
অন্যদিকে আজমগড়ে সারাইমির এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়। আজমগড় কেন্দ্রের সাংসদ সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব নিজেই। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির আসনসমখ্যা জঘন্যভাবে কমেছে। তা সত্ত্বেও এই ধরণের ঘটনায় নিজেদের পিঠ বাঁচাতে অসংবেদনশীল মনোভাব দেখিয়ে নিজেদেরকে আরও বিপাকে ফেলছে শাসকদল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications