Yogi Adityanath: এক জেলা থেকে আর এক জেলা যাওয়া যাবে কপ্টারে, উত্তরপ্রদেশের নতুন পরিষেবার উদ্বোধন করবেন যোগী
উত্তর প্রদেশকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। একাধিক বিমাবন্দর ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে উত্তর প্রদেশে। এবার এক জেলা থেকে আরেক জেলায় কপ্টারে সফর করা যাবে। এমনই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন তিনি।
অযোধ্যায় পরীক্ষামূলকভাবে বিমানের ওঠানামা শুরু হয়ে গিয়েছে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে উড়ান। তার আগে আগামীকাল মেগা উদ্বোধন করতে চলেছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশে এবার থেকে এক জেলা থেকে আরেক জেলায় চলবে কপ্টার পরিষেবা। আগামীকাল সেই পরিষেবার উদ্বোধন করবেন যোগী আদিত্যনাথ।

পিপিপি মডেলে এই পরিষেবা চালানো হবে। যদি কারোর মনে হয় এক জেলা থেকে আরেক জেলায় দ্রুত পৌঁছবেন তাহলে আগে থেকে বুকিং করে নিয়ে হবে কপ্টারের। আগ্রা থেকে মথুরা পর্যন্ত এই পরিষেবা চালানো হবে। প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে এই পরিষেবার উদ্বোধন করবে যোগী আদিত্যনাথ।
সূত্রের খবর অটল বিহারী বাজপেয়ির পৈতৃক বাড়িকে সাজিয়ে তোলা হচ্ছে। গোটা গ্রামকে সাজিয়ে তুলে সেটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করতে চাইছে যোগী সরকার। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর এই নিয়ে উদ্যোগী হবেন তিনি এমনই জানা গিয়েছে। পর্যটনে বিশেষ জোর দিয়েছেন যোগী আদিত্যনাথ সেকারণে উদ্যোগী হয়ে উঠেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications