গোরক্ষপুর শিশুমৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ যোগী আদিত্যনাথের, সরালেন আমলাকেও
গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিবকে অপসারিত করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অনিতা ভটনারগর জৈনকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে বিআরডি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ রাজীব মিশ্রা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন তিনি। শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতালের অধ্যক্ষ রাজীব মিশ্রাকে আগেই সাসপেন্ড করা হয়েছে।

ইতিমধ্য়েই মুখ্যসচিব রাজীব কুমার শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। তারপরই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ। তবে তদন্ত রিপোর্টে কী রয়েছে তা পরবর্তী সময়ে সংবাদমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ও সরকারি মুখপাত্র শ্রীকান্ত শর্মা। লিকুইড অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ায় বিআরডি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬০টি শিশুমৃতুয্র ঘটনার পর গত ১৪ই অগাস্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখার পাশাপাশি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই পরামর্শও দিতে বলা হয়েছিল কমিটিকে।

হাসপাতালের অধ্যক্ষ রাজীব মিশ্রার পাশাপাশি অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডক্টর সতীশের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। অক্সিজেন সরবরাহে ঘাটতি রয়েছে জেনেও অনুমতি ছাড়া তিনি ছুটিতে গিয়েছিলেন বলে জানতে পেরেছে তদন্ত কমিটি। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্নীতি ও অপরাধমূলক বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications