গান্ধীজিকে 'আরও একবার খুন হতে দেব না'! এবার সরব বিজেপির প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা
গান্ধীজিকে 'আরও একবার খুন হতে দেব না'! এবার সরব বিজেপির প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা
বিজেপির প্রাক্তন সদস্য তথা বিক্ষুব্ধ নেতা যশবন্ত সিং ফের একবার তোপ দেগেছেন মোদী শিবিরের বিরুদ্ধে। এককালে মোদী বিরোধিতার জন্যই দল ছেড়ে বেরিয়ে যান প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী। এরপর সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের একবার তোপ দাগলেন যশবন্ত সিনহা।

ফের 'মহাত্মাকে খুন হতে দেব না'
প্রাক্তন বিজেপি মন্ত্রী তথা মোদী বিরোধী নেতা যশবন্ত সিনহা সিএএ নিয়ে মুখ খুলে ফের একবার সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতির প্রসঙ্গ তুলেছেন। সিএএ প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফের একবার ' মহাত্মাকে খুন হতে দেবনা'। প্রসঙ্গত, গান্ধীজির অহিংস ভাবাদর্শকে সামনে রেখেই যশবন্ত সিনহা মোদী সরকারের বিরুদ্ধে তীব্র বিদ্বেষ উগড়ে দেন।

যশবন্ত সিনহার বক্তব্য সিএএ নিয়ে
সিএে বিতর্ক নিয়ে বক্তব্য রেখে যশবন্ত সিনহা বলেন, ' আমরা কিছুতেই দেশের পিতা (মহাত্মা) কে আরও একবার খুন হতে দেব না কেন্দ্রের কয়েকজন স্বার্থান্বেষী রাজনীতিবিদের জন্য।' আর যশবন্তের এমন বক্তব্যেই ফের একবার উস্কে যায় তাঁর প্রবল মোদী বিরোধিতার প্রসঙ্গ। এর আগেও লোকসভা নির্বাচনের সময় মোদী বিরোধিতা করে যশবন্ত সিনহা সমেত বেশ কয়েকজন বিজেপি নেতা মোদী-বিরোধীতায় সরব হয়েছেন।

মোদী বিরোধিতায় সরব অখিলেশও!
এদিন, মোদী বিরোধিতায় শুধু যশবন্ত সিনহাই সরব হননি,তাঁর সঙ্গে রয়েছেন অখিলেশ যাদবও। বিজেপি শাসিত গুজরাত ও গান্ধীজি প্রসঙ্গে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও নাগরিকত্ব ইস্যুতে সরব হয়েছেন। তিনি বলেন, 'মহাত্মা গান্ধী গুজরাত থেকে বেরিয়ে বিশ্বকে অহিংসা ও সত্যের রাস্তা দেখিয়েছিলেন। আর এটা দুর্ভাগ্যের বিষয় যে আজকে গুজরাতের বেশ কিছু নেতা সত্য আর অহিসার রাস্তায় বাধা তৈরি করছেন।' প্রসঙ্গত, এই বিষয়ে অখিলেশ যে গুরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী মোদীকেই নিশানা করেছেন , তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications