মোদী-শাহ এ যুগের 'দুর্যোধন-দুঃশাসন', অধীরের পর তাঁদের নয়া নাম দিলেন যশবন্ত

দিল্লির ‘টুকরে টুকরে’ গ্যাংয়ের একটা শিক্ষা হওয়ার দরকার। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই মন্তব্যেরই কড়া জবাব দিলেন একসময়ের ডাকসাইটে বিজেপি নেতা যশবন্ত সিনহা।

দিল্লির 'টুকরে টুকরে' গ্যাংয়ের একটা শিক্ষা হওয়ার দরকার। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই মন্তব্যের কড়া জবাব দিলেন একসময়ের ডাকসাইটে বিজেপি নেতা যশবন্ত সিনহা। তিনি টুইটে মোদী-অমিত জুটির নতুন নামকরণ করেন। তাঁদের নাম দেন এ যুগের দুর্যোধন আর দুঃশাসন।

একজন হলেন দুর্যোধন, আর একজন দুঃশাসন

একজন হলেন দুর্যোধন, আর একজন দুঃশাসন

যশবন্ত সিনহা টুইট করেন, দেশের সবথেকে ভয়ঙ্কর টুকরে টুকরে গ্যাংয়ে মাত্র দু-জন সদস্য রয়েছেন। তাঁদের একজন হলেন দুর্যোধন, আর একজন দুঃশাসন। তাঁরা দুজনেই বিজেপিতে রয়েছেন। তাঁদের সামলে চলুন। সংশোধিত নাগরিকত্ব আইনের সমালোচনা করে তিনি একথা লেখেন টুইটারে।

বিজেপি নেতার সমালোচনায় বিদ্ধ

এদিন মহাভারতের উদাহরণ তুলে ধরেন প্রাক্তন বিজেপি নেতা। মহাভারতের দুই ভিলেন চরিত্র হলেন দুর্য়োধন আর দুঃশাসন। তাঁদের সঙ্গে একই আসনে বসালেন মোদী-শাহকে। বর্তমান ভারতের দুর্যোধন আর দুঃশাসন হলেন মোদী-শাহ। প্রাক্তন বিজেপি নেতার সমালোচনায় বিদ্ধ হলেন তাঁরা।

শহুরে নকশাল আর টুকরে টুকরে গ্যাং

শহুরে নকশাল আর টুকরে টুকরে গ্যাং

সংশোধিত নাগরিকত্ব আইন রূপায়ণের পর সারা দেশে আগুন জ্বলছে। বাদ যায়নি দিল্লিও। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিংসা ছড়ানোর জন্য দায়ী করেন কংগ্রেসকে। বিক্ষোভকারীদের শহুরে নকশাল বলে কটাক্ষ করেন তিনি। আর দোসর অমিত শাহ বলেন, টুকরে টুকরে গ্যাংয়ের একটা শিক্ষা হওয়া দরকার।

পাল্টা দিলেন যশবন্ত সিনহা

পাল্টা দিলেন যশবন্ত সিনহা

বছর ঘুরলেই দিল্লির বিধানসভা নির্বাচন। এই নির্বাচনেই টুকরে টুকরে গ্যায়ংকে শিক্ষা দেওয়ার কথা বলে। তিনি টুকরে টুকরে গ্যাং বলতে কংগ্রেস ও বিরোধী ছোট দলগুলির কথা বলেন। তারই পাল্টা দিলেন যশবন্ত সিনহা। তাঁর দুর্যোধন-দুঃশাসন মন্তব্যে ভিলেন রূপে অবতীর্ন হলেন মোদী-শাহ।

নতুন নাম দিয়েছিলেন অধীরও

নতুন নাম দিয়েছিলেন অধীরও

দিন তিনেক আগে মোদী-শাহর নতুন নাম দিয়েছিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, "মোদীজি এমন কথা বলছেন যেন তিনি কখনও এনআরসি-র কথা শোনেননি। আর তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ফলাও করে বলছেন, এনআরসি পুরো দেশে প্রয়োগ করা হবে।" অধীর চৌধুরী আরও বলেন, এই রামু ও শ্যামু যাই বলুন না কেন, মনোযোগ সহকারে শোনা উচিত। কেননা তারা দেশকে বিভ্রান্ত করার ওস্তাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+