মহিলাদের জন ধন যোজনায় মে মাসের ৫০০ টাকা শীঘ্রই ঢুকবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে
করোনা ভাইরাসের মোকাবিলায় দেশবাসীকে সাহায্যে ইতিমধ্যেই ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র ৷ যার মধ্যে অন্যতম মহিলাদের জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের তিন মাস ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এপিল মাস থেকেই এই প্রকল্প চালু করা হয়েছিল। সোমবার মহিলারা সেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৫০০ টাকা পাবেন বলে জানা গিয়েছে।

মে মাসের ৫০০ টাকা সোমবার দেওয়া হবে
কোভিড-১৯ সঙ্কটের সময় দরিদ্রদের সহায়তা করতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ২৬ মার্চ ঘোষণা করে বলা হয়, কৃপাপূর্বক ৫০০ টাকা করে নগদ মহিলা জন প্রকল্পে আগামী তিনমাসের জন্য দেওয়া হবে। শনিবার অর্থ পরিষেবার সচিব দেবাশিষ পাণ্ডা টুইট করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা মহিলা ভুক্তভোগীদের অ্যাকাউন্টে মে মাসের ৫০০ টাকা কিস্তি জমা করে দেওয়া হবে। সুবিধাভোগীদের কাছে অনুরোধ করা হচ্ছে ব্যাঙ্কে বা এটিএম বা বিসিএসের মাধ্যমে যেন তাঁরা অর্থ তুলে নেন।' ব্যাঙ্কের শাখায় ভিড় এড়াতে পাঁচ দিনের সময়কাল দেওয়া হয়েছে এই অর্থ তোলার জন্য। এতে সামাজিক দুরত্ব বজায় রাখাও হবে এবং ব্যাঙ্কে অতিরিক্ত ভিড়ও হবে না বলে জানিয়েছেন তিনি।

কবে টাকা তুলতে পারবেন মহিলারা
প্রধানমন্ত্রী জন ধন যোজনার মহিলা অ্যাকাউন্টকারী, যাঁদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা শূণ্য ও এক, তাঁরা ৪ মে এই টাকা পাবেন এবং যে সমস্ত মহিলা অ্যাকাউন্টকারীদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ২ বা তিন তাঁরা ৫ মে এই টাকা পাবেন। যে সব অ্যাকাউন্টকারীদের অ্যাকাউন্টের শেষ নম্বর ৪ বা ৫ তাঁরা তাঁদের অর্থ সংগ্রহ করতে পারবেন ৬ মে এবং যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৬ বা ৭ তাঁরা ৮ মে টাকা তুলতে পারবেন। শেষ টাকা তোলার দিন ১১ মে, যাঁদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ৮ বা ৯ রয়েছে তাঁরা সেদিন তুলতে পারবেন।

জরুরি ভিত্তিতে অর্থ তোলা যাবে
তবে যদি জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন হয় তবে সেই মহিলা টাকা তুলতে পারবেন। তবে সুশৃঙ্খলা বজায়ের জন্য বিতরণের ক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্কের অর্থ প্রদানের পরিকল্পনা অনুসরণ করতে হবে। সুবিধাভোগীরা ১১ মে-এর পর যখন খুশি অর্থ তুলতে পারবেন বলে জানা গিয়েছে।
ব্যাঙ্কে ভিড় এড়ানোর জন্য সুবিধাভোগীদের বলা হয়েছে তাঁরা যেন রুপে কার্ডের মাধ্যমে আশেপাশের এটিএম, ব্যাঙ্ক মিত্র ও গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে টাকা তোলেন। এপ্রিল মাস থেকে ২০.০৫ কোটি মহিলা এই জন ধন অ্যাকাউন্টের অধিকারি, তাঁরা প্রত্যেকেই প্রথম মাসের ৫০০ টাকা পেয়ে গিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications