পুলিশ অফিসারকে কামড় মহিলার! জেএনইউ-তে প্রতিবাদ চলাকালীন কী ঘটেছে

বৃহস্পতিবার রাষ্ট্রপতিভবনের উদ্দেশে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া বিক্ষোভ মিছিলে সামিল হয়ে এগিয়ে যাচ্ছিলেন। গত রবিবার বিশ্ববিদ্যালয় চত্বরে হিংসার ঘটনার প্রতিবাদে আয়োজিত হয় এই প্রতিবাদ মিছিল। আর সেই প্রতিবাদ মিছিল চলাকালীন, রাষ্ট্রপতি ভবনের দিকে যেতেই মিছিল আটকাতে উদ্যত হয় পুলিশ। আর ঠিক সেই সময়ই এক আইপিএস অফিসারকে একজন মহিলা কামড়ে দেন বলে খবর।

পুলিশ অফিসারকে কামড় মহিলার! জেএনইউ-তে প্রতিবাদ চলাকালীন কী ঘটেছে

জেএনইউয়ের পড়ুয়াদের মিছিল যখন পুলিশ রাষ্ট্রপতিভবনের তরফে যাচ্ছিল , তখন সেখান থেকে তাঁদের সরাতে উদ্যত হয় পুলিশ। সেই সময় সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন আইপিএস ইঙ্গিত প্রতাপ সিং। তিনি দিল্লির দক্ষিণ পশ্চিম এলাকার পুলিশ কমিশনার। ২০১১ ব্যাচের এই আইপিএস-এর হাতে সেই সময় এক মহিলা কামড়ে দেন বলে অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট ঐশী ঘোষ সহ বাম ছাত্রদের দাবি ছিল অবিলম্বে জেএনিউ উপাচার্যকে অপসারণ করতে হবে। রবিবারের হিংসার ঘটনার প্রেক্ষিতেই এমন দাবি ওঠে। আর সেই দাবিতে রাষ্ট্রপতিভবনের দিকে এগিয়ে যায় মিছিল। সেই সময়ই দিল্লিতে ঘটে যায় এমন কাণ্ড

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+