টিকা ছাড়াই দুটো করোনা ওয়েভে একজনও অসুস্থ হয়নি তানা ভগত-দের
টিকা ছাড়াই দুটো করোনা ওয়েভে একজনও অসুস্থ হয়নি তানা ভগত-দের
শুরু ভারত নয়, সারা বিশ্ব যখন করনোার কোপ থেকে রেহাই পাওয়ার পথ খুঁজছে তখনই মিরাকেল ঘটে চলছে ঝাড়খণ্ডে। ছোটনাগপুর মালভূমির কোলে থাকা রাজ্যটিতে এমনও মানুষ আছেন যাদের স্পর্শ করতে পারেনি করোনা৷ হ্যাঁ একটি নয় করোনার দু'টি ওয়েভেই একজন আক্রান্ত হননি ঝাড়খণ্ডের তানা ভগত উপজাতিদের।

কারা এই তানা ভগত ?
ঝাড়খণ্ডের ওঁরাও উপজাতি ভুক্ত গোষ্ঠী এই তানা-রা। স্বাধীনতা সংগ্রামে এই গোষ্ঠীর মানুষরা অংশ নিয়েছিলেন। গান্ধীজীর অনুসারি হয়ে অসহযোগ ও আইন অমান্য আন্দোলন চালিয়েছিলেন নিজেদের এলাকায়৷ ইংরেজদের কোন প্রকার ট্যাক্স না দেওয়া থেকে এই আন্দোলন শুরু হয়৷ কিন্তু স্বাধীনতা আন্দোলনের কথা একেবারেই ভুলে যাননি তানা ভগত গোষ্ঠীর মানুষরা৷ আজও এদের বাড়িতে প্রধান আরাধ্য জাতীয় পতাকা৷

টিকা না নিয়েও কোন মন্ত্রে করোনা থেকে রক্ষা পেলেন তানা-রা?
করোনা ভাইরাস সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার প্রথম দিন থেকে যে মন্ত্র বিশ্বের তাবড় তাবড় বৈজ্ঞানিক, চিকিৎসক, গবেষকরা আমাদের দিয়ে আসছেন সেই মন্ত্রেই করোনার লড়াই জিতছেন তানা ভগতরা৷ বিশেষজ্ঞরা বারবার বলে আসছেন করোনা লড়াইয়ে টিকার চেয়ে বড় অস্ত্র মাস্ক, পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ব৷ এই তিন মন্ত্রেয় বাজিমাত করেছেন তানা ভগত গোষ্ঠীর মানুষরা৷
শুধু করোনার সময় বলে নয় গান্ধীজীর আদর্শে চলা এই গোষ্ঠীর মানুষরা এমনিতেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন৷ পাশপাশি করোনাকালে মুখের উপর ভালো করে বাঁধেন দু'খন্ড খাদির মাস্ক। সামাজিক দূরত্বের নিয়মও নিজেদের মধ্যে কঠোরভাবে পালন করেন এই তানা-রা৷ সাধারণত শহরের ভিড় এড়িয়ে চলতে অভ্যস্ত এই জনগোষ্ঠীর মানুষদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারেনি দুটি করোনা ওয়েভ।

কোথায় থাকেন এই তানা ভগত-রা?
ঝাড়খণ্ডের যে আটটি জেলায় তাঁরা বাস করেন সেগুলি হল, গুমলা, রাঁচি, লোহরদাগা, সিমডেগা, লাতেহার, চতরা, খুন্তি এবং পালামু। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে, গুমলা, রাঁচি, লোহরদাগা এবং লাতেহর বেশি সংখ্যা ভগতরা রয়েছেন৷ প্রায় ৩,৪৮১ টি তানা ভগত পরিবারে প্রায় ২১৭৮৩ জন মানুষ রয়েছেন।

কি বলছেন বিশেষজ্ঞরা?
করোনার লড়াইয়ে হিমশিম খাওয়া অনেক চিকিৎস, গবেষকদের কাছে তানা ভগতদের ঘটনা অক্সিজেনের মতোই। এই গোষ্ঠীর উদাহরণ সামনে রেখে বিশেষজ্ঞদের বড় অংশের দাবি সঠিক মাস্ক, স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব বিধি মেনে করোনা সংক্রমণ রোখা যায় এটাই প্রমান করে চলেছেন ঝাড়খণ্ডের ওঁরাও উপজাতির কয়েক হাজার মানুষ৷
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications