এবছর উষ্ণ হবে শীতকাল, নয়া পূর্বাভাস আবহাওয়া দফতরের

এবার ভারতবাসী উষ্ণ শীতকাল প্রত্যক্ষ করতে পারেন। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এবার ভারতবাসী উষ্ণ শীতকাল প্রত্যক্ষ করতে পারেন। এমনটাই জানিয়ে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তর ভারতের মানুষ এর থেকে রক্ষা পেতে পারেন বলেও জানানো হয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়েছে।

দেশে এবার উষ্ণ শীতকাল

দেশে এবার উষ্ণ শীতকাল

আবহাওয়া দফতর জানিয়েছে, দেশে ন্যূনতম স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হবে। তবে তালিকা থেকে বাদ যাচ্ছে পশ্চিম হিমালয়ের সন্নিহিত রাজ্যগুলি। দিল্লি সমেত উত্তরের সমতল অংশ( তালিকা থেকে বাদ রাজস্থান এবং পূর্ব উত্তর প্রদেশ) গত ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের মধ্যে থাকবে( +০.৫ থেকে -০.৫ ডিগ্রি)। তবে দিনের গড় তাপমাত্রা স্বাভাবিকের মধ্যেই থাকবে।
আবহাওয়া দফতরের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র একথা জানিয়েছেন।

দিল্লি সন্নিহিত এলাকায় মেঘলা আবহাওয়া

দিল্লি সন্নিহিত এলাকায় মেঘলা আবহাওয়া

দিল্লি ও সন্নিহিত এলাকার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, দিনে থাকতে পারে মেঘলা কিংবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। দিনে ঠাণ্ডা অনুভব হবে বলেও জানানো হয়েছে।

পাহাড়ি রাজ্যগুলিতে স্বাভাবিক শীত

পাহাড়ি রাজ্যগুলিতে স্বাভাবিক শীত

তবে উত্তরের পাহাড়ি রাজ্যগুলিতে শীত স্বাভাবিকই থাকবে।

দক্ষিণ ভারতের সম্ভাব্য আবহাওয়া

দক্ষিণ ভারতের সম্ভাব্য আবহাওয়া

দক্ষিণ ভারতের দিনের বেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হবে। মধ্য মহারাষ্ট্রের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হতে পারে।

বাকি ভারতের তাপমাত্রা

বাকি ভারতের তাপমাত্রা

রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি হতে পারে মধ্য ভারত, রাজস্থান, পূর্ব উত্তর প্রদেশ এবং পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ জায়গায়। ছত্তিশগড়, ওড়িশা, দক্ষিণ কর্নাটকে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি থাকতে পারে।

তুলনামূলকভাবে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের মধ্যেই থাকবে সারা দেশে। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মনসুন মিশন কাপেলড ফোরকাস্টিম সিস্টেম মডেল অনুসরণ করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+