Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NDA-জোটে কতদিন! রাজ্য সভায় কৃষি বিল পেশের আগে কোন পথে হাঁটবেন বাদলরা

NDA-জোটে কতদিন! রাজ্য সভায় কৃষি বিল পেশের আগে কোন পথে হাঁটবেন বাদলরা

কৃষি বিলের বিরোধিতায় মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শিরোমণি অকালি দলেন নেত্রী হরসিমরত কউর। এই চরম সিদ্ধান্তের পরেও লোকসভায় পাস হয়ে গিয়েছে বিলটি। এবার রাজ্য সভায় বিলটি পেশ করতে চলেছে মোদী সরকার। তার আগে কোন সিদ্ধান্তের পথে হাঁটবেন বাদলরা। এই নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের একটি কোর কমিটির বৈঠক করেছেন তাঁরা।

হরসিমরত কউরের পদত্যাগ

হরসিমরত কউরের পদত্যাগ

মোদী সরকারের কৃষি বিলের বিরোধিতা করে চরম পদক্ষেপ করেছে শরিক শিরোমণি অকালি দল। মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন হরসিমরত কউর। কৃষকদের স্বার্থ বিরোধী কোনও বিলের সমর্থনে তাঁরা মোদী সরকারের পাশে থাকবেন না বলে জানিয়েছেন। মোদী সরকার শরিদদের সঙ্গে অলোচা না করেই কৃষিবিল পেশ করেেছন বলে জানানো হয়েছে।

কৃষকদের স্বার্থ বিরোধী

কৃষকদের স্বার্থ বিরোধী

হরসিমরত কউরের এই সিদ্ধান্তের পর এনডিএ জোটে শিরোমণি অকালিদল থাকবে নিকে এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে কোর কমিটির বৈঠক করেছে দল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঞ্জাব থেকে নেতারা বৈঠক করেেছন। তাতে সকলেই স্পষ্ট করে দিয়েছেন কৃষকদের স্বার্থই সবার আগে। এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে শিরোমণি অকালি দলের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে।

 রাজ্যসভায় বিল পেশ

রাজ্যসভায় বিল পেশ

লোকসভা পাস হয়ে গিয়েছে কৃষি বিল। এহার রাজ্যসভায় তা পাস করাতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। তার আগেই মোদী সরকারের পাশে থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে শিরোমণি অকালি দলকে। এই নিয়ে চরম দোলা চলে রয়েছে শিরোমণি অকালিদল। শনিবার দলের নেতাদের সঙ্গে এই নিয়ে পর্যালোচনা করেছেন বাদল।

 মোদীর আক্রমণ

মোদীর আক্রমণ

কৃষি বিল নিয়ে বিরোধীরা মানুষকে ভুল পথে চালনা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন কৃষি বিলে কৃষকদের স্বার্থ সুরক্ষিত হবে। ফড়েদের দাপট কমবে। কৃষকদের হাতেই অর্থ থাকবে। তার পরেএ কৃষকদের এই বিল নিয়ে ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+