স্বামীর পুরুষাঙ্গ কেটে পুলিশে আত্মসমর্পণ স্ত্রীর

নিজের স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন এক মহিলা। তারপরে নিজে গিয়ে থানায় আত্মসমর্পণ করলেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের খোরা কলোনির একটি আবাসনে।

গাজিয়াবাদ, ১০ মার্চ : নিজের স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন এক মহিলা। তারপরে নিজে গিয়ে থানায় আত্মসমর্পণ করলেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের খোরা কলোনির একটি আবাসনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা নিজেই এসে থানায় আত্মসমর্পণ করেছে। তাকে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ধারা অনুযায়ী মামলা করেছে পুলিশ।

স্বামীর পুরুষাঙ্গ কেটে পুলিশ আত্মসমর্পণ স্ত্রীর

জানা গিয়েছে, আহত ব্যক্তি পেশায় ক্যাব চালক। তিনি বৃহস্পতিবার সকালে স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে আসেন। অভিযোগ, তখন স্ত্রী নোড়া দিয়ে মাথায় আঘাত করলে ওই ব্যক্তি জ্ঞান হারানোর অবস্থায় চলে যান। তাঁর অচৈতন্য অবস্থাকে কাজে লাগিয়ে এরপরে রান্নাঘর থেকে ছুরি এনে পুরুষাঙ্গ কেটে নেন অভিযুক্ত মহিলা। তারপরে দরজায় তালা লাগিয়ে সোজা পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তিকে এক বন্ধু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই ব্যক্তির পুরুষাঙ্গ বেশিমাত্রায় আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে অপারেশন করতে হয়েছে। তা সফলও হয়েছে। এবং তিনি বিপন্মুক্ত।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত ১৩ বছর হল তাদের বিয়ে হয়েছে। তবে কোনও সন্তান হয়নি। তাই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। কিছুদিন আগেও ঝগড়া তুমুলে ওঠে। সেই কারণেই সম্ভবত এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+