নবরাত্রিতে ভক্ত সমাগমে নয়া রেকর্ড জম্মুর বৈষ্ণোদেবী শ্রাইনে
নবরাত্রি উপলক্ষে কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির সাড়ে তিন লক্ষের বেশি ভক্তের সমাগম হয়েছে।
নবরাত্রি উপলক্ষে কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির সাড়ে তিন লক্ষের বেশি ভক্তের সমাগম হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে এত সংখ্যক মানুষ বৈষ্ণোদেবী দর্শনে গিয়ে রেকর্ড করেছেন।

শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের সিইও সিমরনদীপ সিং এদিন জানিয়েছেন, নবরাত্রির এই উৎসবে ৩ লক্ষ ৬৪ হাজার ৬৪৩ জন ভক্তের সমাগম হয়েছে বৈষ্ণোদেবীতে।
এর আগে ২০১৮ সালে ৩ লক্ষ ১৮ হাজার মানুষের সমাগম হয়েছিল। ২০১৭ সালে সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৩ হাজার এবং ২০১৬ সালে ৩ লক্ষ ৫০ হাজার মানুষ বৈষ্ণোদেবী দর্শনে এসেছিলেন এই নবরাত্রির সময়ে।
শ্রাইনের তরফে জানানো হয়েছে, এই সাড়ে ৩ লক্ষের বেশি ভক্তের মধ্যে ৫২৬০ জন হেলিকপ্টার পরিষেবা ব্যবহার করে বৈষ্ণোদেবী দর্শনে এসেছেন।
এবছর নবরাত্রি উপলক্ষে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোনু নিগম, হংসরাজ হংস, গুরুদাস মান, জসপিন্দর নরুলা এসে এই বৈষ্ণোদেবীতে অনুষ্ঠান করে গিয়েছেন।












Click it and Unblock the Notifications