‌মহিলারা কেন স্বামীর পেছনে থাকেন, দারুণ জবাব দিয়ে নেটিজেনদের কাছে প্রশংসিত স্মৃতি ইরানি

‌মহিলারা কেন স্বামীর পেছনে থাকেন, দারুণ জবাব দিয়ে নেটিজেনদের কাছে প্রশংসিত স্মৃতি ইরানি

যে কোনও মঞ্চে তাঁর বক্তব্য, মতামত সব সময় নজর কাড়ে সকলের। সংসদের বিতর্কে হোক বা সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সব সময়ই নিজের দৃঢ় মন্তব্যে অবিচল থাকেন। সম্প্রতি স্মৃতি ইরানির তেমনই একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি উত্তর দিয়েছেন, কেন ভারতীয় মহিলারা স্বামীদের থেকে দু’‌পা পিছিয়ে থাকেন।

‌মহিলারা কেন স্বামীর পেছনে থাকেন, দারুণ জবাব দিয়ে নেটিজেনদের কাছে প্রশংসিত স্মৃতি ইরানি


ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে এক অ্যাকাউেন্টে ভিডিওটি কিছুদিন আগে আপলোড হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে, স্মৃতি ইরানির ভিডিওর পাশেই এডিট করে নিজের একটি ভিডিও আপলোড করেছেন এক মহিলা। সেই ভিডিওটি সম্প্রতি কয়েকটি টুইটার অ্যাকাউন্টে শেয়ার হয়েছে। এই ভিডিওতে স্মৃতি ইরানিকে বলতে শোনা যাচ্ছে, 'তাঁকে মাঝে মাঝেই শুনতে হয়, কেন আপনি স্বামীর থেকে দু’ কদম পিছনে চলেন।

যেন মহিলাদের সমস্যাই এটি’। এর উত্তরে স্মৃতি ইরানি বলেন, 'আসলে ভারতীয় মহিলাদের সংস্কারই এমন। মহিলা হয়তো ভাবেন, স্বামীরা যদি ভুল পথে যান তবে তাঁদের সঠিক পথে নিয়ে আসার ক্ষমতা আমাদেরই আছে। তাই এক কদম পিছনেই থাকি আমরা’। এই টিকটক ভিডিওটি টুইটারে শেয়ার হওয়ার পরই নতুন করে ভাইরাল হয়ে যায়। আর নেটিজেনদের হৃদয় জয় করে নেওয়া এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে তাঁরা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির প্রশংসাও করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+