Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Article 370 Verdict: বড় রায় সুপ্রিম কোর্টের! কোন পাঁচ বিচারপতিকে নিয়ে জানেন বেঞ্চ গঠিত হয়?

Article 370 Verdict: কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ! আর্টিকেল ৩৭০ (Article 370 Verdict) বড় নির্দেশ দিয়েছে সুপ্রিমো কোর্ট। শুধু তাই নয়, রায় ঘোষণা করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পর্যবেক্ষণে জানান, সংবিধানের ৩৭০ ধারায় কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল, তা অস্থায়ী। তাই রাষ্ট্রপতির তা বাতিল করার অধিকার সম্পূর্ণ বৈধ। কার্যত মোদী সরকারের সিদ্ধান্তকেই এদিন শিলোমহর দিয়েছে সুপ্রিম কোর্ট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

৩৭০ ধারা বিলোপ (Article 370 Verdict) নিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্ট। গত ১৩ মাস ধরে এই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও আরও কারা পাঁচ বিচারপতি। রইল সেই তালিকা-

Article 370 Verdict

  • Article 370 Verdict: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

২০২২ সালে সুপ্রিম কোর্টের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার নেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud)। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি, বম্বে হাইকোর্টের বিচারপতি হিসাবে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা আছে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজ করেন। এমনকি মহারাষ্ট্র জুডিশিয়াল একাডেমির বড় দায়িত্বে ছিলেন। অর্থনীতি নিয়ে পড়াশোনা। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, হাওয়ার্ড ল স্কুল থেকেও পড়াশোনা রয়েছে।

  • Article 370 Verdict: বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল

বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল (Justice Sanjay Kishan Kaul) ১৯৭৬ সাল পর্যন্ত মর্ডান স্কুল, নয়া দিল্লিতে পড়াশোনা করেন। এবং ১৯৭৯ সালে সেট স্টিফেন্স কলেজ, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি (অনার্স) -তে স্নাতক। শুধু তাই নয়, ১৯৮২ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৭ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে একাধিক ঐতিহাসিক রায় শুনিয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল।

  • Article 370 Verdict: বিচারপতি সঞ্জীব খান্না

২০১৯ সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজ শুরু করেন বিচারপতি সঞ্জীব খান্না (Justice Sanjiv Khanna)। দিল্লি হাইকোর্টে বিচারপতি হিসাবে কাজের অভিজ্ঞতা আছে। অনুচ্ছেদ ৩৭০ নিয়ে তৈরি বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না।

  • Article 370 Verdict: বিচারপতি সূর্যকান্ত

২০১৯ সালের ২৪ মে, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজ শুরু করেন বিচারপতি সূর্যকান্ত (Justice Surya Kant) । পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে বিচারপতি এবং হিমাচল প্রদেশ হাইকোর্টে প্রধান বিচারপতি হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। আগামী ২০২৭ সালে অবসর নেবেন বিচারপতি সূর্যকান্ত।

ছিলেন বিচারপতি বি আর গাভাই (Justice Bhushan Ramkrishna Gavai) গত ২০১৯ সালের ২৪ মে, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনে দেশের একাধিক আদালতে কাজ করেছেন বিচারপতি বি আর গাভাই। বিচারপতি হিসাবে কাজ করেছেন বম্বে হাইকোর্টে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+