ভারতেও হানা দিল হোয়াইট ফাঙ্গাস, উত্তর প্রদেশে ৭০ বছরের বৃদ্ধে শরীরে মিলেছেন এই মারণ ছত্রাক
ভারতেও হানা দিল হোয়াইট ফাঙ্গাস, উত্তর প্রদেশে ৭০ বছরের বৃদ্ধে শরীরে মিলেছেন এই মারণ ছত্রাক
একে ব্ল্যাক ফাঙ্গাসে রক্ষে নেই তার উপরে হাজির হোয়াইট ফাঙ্গাস। উত্তর প্রদেশে ৭০ বছরের এক বৃদ্ধের শরীরে দেখা মিলেছে এই হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। তাতেই নড়েচড়ে বসেছে যোগী প্রশাসন। গত একমাসে উত্তর প্রদেশে করোনা সংক্রমণে পতন হয়েছে বলে জানিয়েছিস স্বাস্থ্য মন্ত্রক। তাতে একটু হলেও স্বস্তি পেয়েছিল যোগী সরকার। কিন্তু তার মধ্যেই হোয়াই ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়ায় ফের উদ্বেগ বেড়েছে।

সদ্য করোনা সংক্রমণ কাটিয়ে উঠেছেন উত্তর প্রদেশের মৌয়ের বাসিন্দা ৭০ বছরের ওই বৃদ্ধ। দিল্লি হাসপাতালে চিকিৎসা হয়েছিল। এপ্রিল মাসেই ছাড়া পেয়েছিলেন তিনি। তারপর থেকে সুস্থই ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে প্রায় দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন সেই বৃদ্ধ। চোখের মধ্যে সাদা জেলি জাতীয় তরল জমা হতে দেখা গিয়েছে। প্রাথমিক ভাবে চোখের কোনও ইনফেকশন বলেই মনে হয়েছিল সেটা। সেরকমই চিকিৎসা চলছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছে করোনা থেকে সেরে ওঠার পর অনেক রোগীরই চোখে সমস্যা হয়। বিশেষ করে যাঁরা স্টেরয়েড নেন এবং ডায়াবেটিকের রোগী তাঁদের শরীরে এই ধরনের সমস্যা দেয়। চিকিৎসকরা জানিয়েছেন হোটাইট ফাঙ্গাল ইনফেকশ প্রথমে চিহ্নিত করা যায়নি। পরে একাধিক লক্ষ্মণ দেখে সেটা চিহ্নিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন হোয়াইট ফাঙ্গাস মূলত চোখ, নাক, কান, স্কিন, নখ, কিডনি সহ শরীরে গোপন অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে।












Click it and Unblock the Notifications