বিশ্বজুড়ে এখন আতঙ্ক ছড়াচ্ছে করোনা, ২০১৫ সালে গুজরাতে প্রথম আত্মপ্রকাশ, জানুন আসল ঘটনা
করোনা ভাইরাসে ত্রস্ত হয়ে রয়েছে ভারত। বর্তমানে গোটা বিশ্বকে নিজের মুঠোয় পুরে রেখেছে এই মারণ ব্যাধি। মানুষের মধ্যে মৃত্যুভয় ঢুকে গিয়েছে। করোনা শব্দটি শোনার পরই মানুষের মনে হাসপাতাল–মৃত্যু–ঘরবন্দী এইসব চিন্তাই ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছু মাস ভারতে করোনা প্রবেশ করলেও ২০১৫ সালে গুজরাতের বনসকাঁথাতে এই করোনার প্রবেশ হয়ে গিয়েছে।

একদিকে যখন করোনা সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছে অন্যদিকে গুজরাতে রাজস্থান সীমান্তের বনসকাঁথাতে করোনা স্থাপন করা হয় ২০১৫ সালে। তবে এটা কোনও মহামারি রোগ নয়, নিছকই একটি হোটেলের নাম করোনা। যেখানে মানুষ সফরকালের সময় বিশ্রাম নিতে, খেতে ও তৃষ্ণা মেটাতে পারবেন। যদিও এই হোটেলটি এখন জাতীয় লকডাউনের কারণে বন্ধ রয়েছে। কিন্তু তাও মানুষ এখানে ঘুরতে আসছেন এবং করোনা নামের এই হোটেলের সঙ্গে ছবিও তুলছেন। এই নামটা মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি করছে।
উত্তর গুজরাতের সিদ্ধপুরের বাসিন্দা বরকত ভাই এই হোটেলটির সূচনা করেন। বরকত ভাই জানিয়েছেন, ২০১৫ সালে তিনি যখন এই হোটেলটি শুরু করেন তিনি এই নামটা ভাবেন। কারণ করোনা শব্দের উর্দু অর্থ হল নক্ষত্রপুঞ্জ।
বিশ্বে নোভেল করোনা ভাইরাস মহামারির রূপ ধারণ করায় মানুষ এখন এই করোনা শব্দটি শুনলেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। লকডাউন চলাকালীন যোধপুর-পালি হাইওয়ে দিয়ে যখন মানুষ চলাচল করছেন তখনই এই হোটেলটা দেখলে আতঙ্কিত হয়ে পড়ছেন।
বরকত ভাই জানিয়েছেন যে নোভেল করোনা ভাইরাসের প্রকোপের আগে মানুষ অন্য হাইওয়ে হোটেলের মতোই এই হোটেলটিকেও দেখতেন। কিন্তু এখন তাঁরা হোটেলের নাম লেখা বোর্ডের ছবি নিয়ে রাখছেন যাতে তা দীর্ঘদিন এটিকে মনে রাখতে পারেন।












Click it and Unblock the Notifications