ঘূর্ণিঝড় ইয়াসের আগে-পরে-মাঝে কী করবেন, আর কী করবেন না
স্থলভাগে খুব কাছে পৌঁছে গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas) । অন্যদিকে ওড়িশা ও পশ্চিমবঙ্গের তরফে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতিও সম্পূর্ণ। ধামড়ার ঠিক কোথায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে তা এখনও নির্দিষ্ট হয়। এলাকার ম
স্থলভাগে খুব কাছে পৌঁছে গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas) । অন্যদিকে ওড়িশা ও পশ্চিমবঙ্গের তরফে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতিও সম্পূর্ণ। ধামড়ার ঠিক কোথায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে তা এখনও নির্দিষ্ট হয়। এলাকার মানুষজনকে সরিয়ে দেওয়া হলেও, আতঙ্কিত আশপাশের এলাকার বাসিন্দারা। এই ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণিঝড়ের সময় এবং ঘূর্ণিঝড়ের পরে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে (what to do what not to do)।

ঘূর্ণিঝড়ের আগে
- আবহাওয়ার আপডেট খবরের দিকে নজর রাখতে হবে। পাশাপাশি সতর্কতা ও উপদেশগুলি মান্য করতে হবে।
- বাড়ির প্রতি নজর দিতে হবে। খারাপ অংশের মেরামতি করতে হবে।
- পরিবারের জন্য বিপর্যয় মোকাবিলার কিট রাখতে হবে।
- বাড়ির গবাদি পশু এবং অন্য কোনও পশু-পাথি থাকলে, তাদেরকে নিরাপদ জায়গায় রাখতে হবে।
- ত্রাণ শিবিরেই থাকুন কিংবা বাড়িতে দুটো করে মাস্ক পরতে হবে।
- হাত সাবান এবং স্যানিটাইজার দিয়ে বারবার পরিষ্কার করতে হবে।

ঘূর্ণিঝড়ের সময়
- শান্ত এবং ঘরের মধ্যে থাকতে হবে। আবহাওয়ার শেষ খবরের দিকে নজর রাখতে হবে।
- ইলেকট্রিকের মেন সুইচ অফ করে দিতে হবে।
- ফ্ল্যাশ লাইন কিংবা ইমারজেন্সি লাইন অন রাখতে হবে।
- মোমবাতি ব্যবহারের সময় সামধানতা অবলম্বন করতে হবে। কাঁচের জানলা থেকে দূরে থাকতে হবে।

ঘূর্ণিঝড়ের পরে
- প্রশাসনের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। বাইরে যাওয়ার কথা বললে, তবেই যাওয়া যাবে।
- পড়ে থাকা গাছ, ভেঙে পড়া ঘর এবং পড়ে থাকা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকতে হবে।
- যাঁরা আপতকালীন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে ভিড় করে কাজের ব্যাঘাত ঘটানো উচিত হবে না।
- বাড়ির ক্ষতিগ্রস্ত অংশের রিপেয়ারিং-এর সময় সতর্কতা অবলম্বন করতে হবে।

স্থলভাগের আরও কাছে ইয়াস
এদিন সকালে স্থলভাগের আরও কাছে পৌঁছে গিয়েছে ইয়াস। সকাল সাড়ে পাঁচটায় আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ধামড়া থেকে ৪০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। বালাসোর থেকেও ৯০ কিমি দূরে রয়েছে ইয়াস।












Click it and Unblock the Notifications