আসন্ন বাজেট অধিবেশনে কর ছাড়ে কী পরিকল্পনা রয়েছে মোদী সরকারের

আসন্ন বাজেট অধিবেশনে কর ছাড়ে কী পরিকল্পনা রয়েছে মোদী সরকারের

চরম আর্থিক সংকটে দেশ। এই কঠিন পরিস্থিতির মধ্যেই বাজেট পেশ করতে হবে দ্বিতীয় মোদী সরকারকে। সূত্রের খবর বিপুল পরিমান কর ছাড় দেওয়ার কথা ভাবছে মোদী সরকার। বাণিজ্য করে ২২ থেকে ৩০ শতাংশ ছাড় দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। বাণিজ্য করে এই বিপুল পরিমান ছাড় দেওয়ার ভাবনার নেপথ্যে রয়েছে বিনিয়োগ আনা। দেশের যা আর্থিক পরিস্থিতি তাতে বিনিয়োগ না এলে হাল ফেরানো সম্ভভ নয়। এদিকে মোদী প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন আগামী চার বছরের মধ্যে দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে নিয়ে যাবেন।

আসন্ন বাজেট অধিবেশনে কর ছাড়ে কী পরিকল্পনা রয়েছে মোদী সরকারের

তবে শুধু বাণিজ্য কর নয়, আয়করেও ছাড় বাড়ানোর ভাবনা চিন্তা চলছে। যদিও ২০১৯ সালের লোকসভা ভোেটর আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করে মোদী সরকার আয়কর ছাড়ের উর্ধ্বসীমা ২.৫ লাখ পর্যন্ত করেছিলেন। এতে বিপুল পরিমান মানুষের সুবিধা হয়েছিল ঠিকই তবে আঘাত পড়েছিল সরকারের কষাগারে। তবে আড়াই লাখ টাকার উর্ধ্বে এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ হারে কর আরোপ করা হয়েছিল।

আয়কর ছাড়ের ক্ষেত্রে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে সূত্রের খবর। যদিও এই নিয়ে এখনই নিশ্চিত কোনও তথ্য হাতে আসেনি। যতক্ষণ না সংসদে ঘোষণা হচ্ছে ততক্ষণ বিশ্বাস করা যাচ্ছে না। তবে বাণিজ্য কর এবং আয়কর না কমানে মানুষের হাতে টাকা আসবে না। আর হাতে টাকা না থাকলে লেনদেনে ঘাটতি পড়বে। সেকথা মাথায় রেখেই কর ছাড়ে বিপুল পরিবর্তন আনার পরিকল্পনায় মোদী সরকার রয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+