Weather Update: বাংলার ওপরে ঘূর্ণাবর্ত, কোথায় শিলাবৃষ্টি কোথাও ঘন কুয়াশার সতর্কতা! একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: ডিসেম্বরের মাঝামাঝি, একমাত্র দক্ষিণের অংশ বাদ দিলে সারা দেশের আবহাওয়া শীতল। উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ঘোরাফেরা করছে ৬ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে, সেখানে বাংলার পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান এবং উত্তর উত্তর প্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী ১৬ ডিসেম্বর নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে প্রভাব ফেলতে চলেছে।

আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম ও মেঘালয়ে। অরুণাচল প্রদেশের কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকবে। উত্তর-পশ্চিম হাওয়া রাজ্যের পশ্চিম দিক থেকে ঢোকায় পশ্চিমের জেলাগুলির ন্যূনতম তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এছাড়া কলকাতার তাপমাত্রা আগামী তার থেকে পাঁচ দিন ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি কুয়াশা থাকতে পারে।

১৫ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, কেরল ও মাহেতে। ১৬ ও ১৭ ডিসেম্বর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ তামিলনাড়ুতে, কেরলে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৭ ডিসেম্বর।

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, ১৪ ও ১৫ ডিসেম্বর ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর উত্তর প্রদেশে। ত্রিপুরায় এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৪ ডিসেম্বর। এছাড়া আগামী চার থেকে পাঁচ দিন দেশের বেশিরভাগ জায়গায় ন্যূনতম তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+