Weather Update: চোখ রাঙাচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত! দেশের বিভিন্ন রাজ্যে ভাসতে চলেছে ভারী বৃষ্টিতে
Weather Update: চোখ রাঙাচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত! দেশের বিভিন্ন রাজ্যে ভাসতে চলেছে ভারী বৃষ্টিতে
সারা দেশেই চলছে উৎসবের মরসুম। তারই মধ্যে চোখ রাঙাচ্ছে দু'দুটি ঘূর্ণাবর্ত। একটি আরব সাগরে অপর একটি বঙ্গোপসাগরে। তবে আরব সাগরে হওয়া ঘূর্ণাবর্ত থেকে আগামী দুদিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত অতিপ্রবল নিম্নচাপে পরিণত হয়ে প্রভাব দেখাতে শুরু করবে ১৫ অক্টোবর থেকে। জানিয়েছে আবহাওয়া (weather) দফতর।

ঘূর্ণাবর্ত রয়েছে আরব সাগরের ওপরে
পূর্ব মধ্য আরব সাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী তিনদিন অবস্থান করবে। এর জেরে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন ও গোয়ায়। এছাড়াও এর প্রভাবে আগামী পাঁচদিন হাল্কা থেকে মাধারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। বিচ্ছিন্ন ভাবে অতিভারী বৃষ্টি হতে পারে কেরল, মাহে ও তামিলনাড়ুতে। এছাড়াও উপকূল ও দক্ষিণ কর্নাটকে ভারী বৃষ্টি হতে পারে ১১ থেকে ১৫ অক্টাবরের মধ্যে।

ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সাগরে
দ্বিতীয় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত অঞ্চলে। আবহাওয়া দফতরের সর্বশেষ পর্যবেক্ষণ হল এই ঘূর্ণাবর্ত থেকে ১৩ অক্টোবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এরপর সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ১৫ অক্টোবর নাগাদ সেটি ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে গিয়ে পৌঁছে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পরবর্তী ৫ দিন ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেসব রাজ্যে
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের জেরে অন্ধপ্রদেশ এবং ওড়িশা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে এই তিন রাজ্যের উপকূল এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে ১৩ অক্টোবর নাগাদ। ১৫ তারিখে ভারী বৃষ্টি শুরু হবে। তা আরও বাড়বে ১৬ অক্টোবর নাগাদ। জানিয়েছে হাওয়া অফিস।

দেশের বিভিন্ন অংশ থেকে বিদায় নিচ্ছে বর্ষা
এদিনই আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরো ঝাড়খণ্ড এবং বিহার থেকে বিদায় নিয়েছে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে তা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের কিছু অংশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ থেকে বিদায় নেবে। এই মুহূর্তে বর্ষার বিদায় রেখা শিলিগুড়ি, মালদহ, শান্তিনিকেতন, মেদিনীপুর, বারিপদা, ভবানীপাটনা, কাঙ্কের, ছিন্দওয়ারা, ইন্দোর, গান্ধীনগর, রাজকোট এবং পোরবন্দরের ওপরে রয়েছে।












Click it and Unblock the Notifications