Weather Alert: এগোচ্ছে মৌসুমী বায়ু, তিন দিনে ঢুকছে ভারতীয় ভূখণ্ডে! বাংলায় আসছে কবে
Weather Alert: আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এবার জুন থেকে শুরু হতে যাওয়া বর্ষার মরসুমে বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। তবে সেই সময় এবারের বর্ষার আগমনের দিনক্ষণ ছিল না। এর মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৯ মে এবারের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়বে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ওই দিন দক্ষিণ-পশ্চিম মৌসুমা বায়ু দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকবে। এছাড়াও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ঢুকবে মৌসুমী বায়ু।

- বর্ষা কি স্বাভাবিক সময়ের আগেই?
ভারতীয় ভূখণ্ডের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রথমে প্রবেশ করে। তারপর পয়লা জুনের আশপাশের সময়ে তা প্রবেশ করে কেরলে। আর আট জুনের আশপাশের সময়ে তা বাংলায় প্রবেশ করে। আবার বাংলায় বর্ষার প্রবেশ হয় উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বর্ষা আগে প্রবেশ করে।
- স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি
গত আটবছরের মধ্যে এইবারই প্রথম আবহাওয়া দফতর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, দেশের উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব এলাকায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হলেও, দেশের বাকি অংশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। সরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই মরসুমে বৃষ্টিপাত স্বাভাবিকের ১০৬ শতাংশ হতে পারে। দীর্ঘ সময়ের গড় ৮৭ সেমি হিসেবে ১০৬ শতাংশ বৃষ্টিপাতের অনুমান করা হচ্ছে।
- জুন মাস থেকেই বর্ষার দাপট
এবার শক্তিশালী এল নিনোর পরে লা নিনার প্রভাব। আমেরিকা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জুন থেকে অগাস্টের মধ্যে লা নিনার ৪৯ শতাংশ প্রভাবের সম্ভাবনার কথা বলা হয়েছে। পরবর্তী মাসগুলিতে লা নিনা আরও শক্তিশালী হবে বলেও মনে করছে ওই সংস্থা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগেকার লা নিনায় দেখা গিয়েছে বর্ষার মাসগুলিতে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। এবারও সেই পরিস্থিতি তৈরি সম্ভাবনা।
- বাংলায় বর্ষা কবে?
গত বছরে বর্ষা উত্তরবঙ্গে ঢুকে থমকে ছিল। অনেকদিন পরে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করে। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হতে দেরি হয়েছিল গতবার। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন এবার সেই পরিস্থিতি তৈরির সম্ভাবনা কম। তবে বাংলায় বর্ষা কবে প্রবেশ করছে সেব্যাপারে কোনও তথ্য এখনও দিতে পারেনি সরকারি-বেসরকারি কোনও আবহাওয়া সংস্থাই।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications