ঘূর্ণিঝড় তাউকতে আরব সাগরে ফুঁসে ওঠার অপেক্ষায়, ঝড়বৃষ্টির প্রবল তাণ্ডবের মাঝে জারি হলুদ সতর্কতা

ঘূর্ণিঝড় তাউকতে আরব সাগরে ফুঁসে ওঠার অপেক্ষায়, ঝড়বৃষ্টির প্রবল তাণ্ডবের মাঝে জারি হলুদ সতর্কতা

ক্রমেই ঘনিয়ে আসছে সময়। ২০২১ সালের প্রথম সাইক্লোন (Cyclone) তাউকটে (Tauktae) এবার আরব সাগরের বুকে ফুঁসে ওঠার অপেক্ষায়। তার আগে ঝড়ের তাণ্ডবলীলার আশঙ্কায় দেশের পশ্চিম প্রান্তের উপকূলীয় একাধিক রাজ্য। কেরল থেকে গুজরাত উপকূল তট ধরে নিরাপত্তাজনিত একাধিক বন্দোবস্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে। জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। একনজরে দেখা যাক কী পরিস্থিতি রয়েছে এই সাইক্লোন ঘিরে বিভিন্ন রাজ্যে।

প্রবল বৃষ্টি শুরু

প্রবল বৃষ্টি শুরু

প্রসঙ্গত, আবহাওয়ার পূর্বাভাস আগেই ছিল । আর সেই অনুযায়ী কেরলের বুকে অঝোরে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কেরলের কোট্টায়ামে ইতিমধ্যেই প্রবল বর্ষণ দেখা গিয়েছে। এই বর্ষণ আগামী ১৫ মে পর্যন্ত চলবে বলে খবর। কেরল জুরে বেশ কয়েকটি জায়গায় 'ইয়েলো সতর্কতা' জারি হয়ে গিয়েছে।

'তাণ্ডব' ফুঁসে ওঠার অপেক্ষায়

'তাণ্ডব' ফুঁসে ওঠার অপেক্ষায়

আইএমডির তরফে জানানো হয়েছে, রাত পোহালেই ১৪ মে এরব সাগরের বুকে নিম্নচাপের ঘনীভবন শুরু হয়ে যাবে। যার জেরে উপকূলবর্তী একাধিক রাজ্যে প্রবল বর্ষণ শুরু হবে। কেরল , লাক্ষাদ্বীপে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট আগামী ৫ দিন ধরে চলতে শুরু করবে।

গুজরাতে প্রস্তুত প্রশাসন

গুজরাতে প্রস্তুত প্রশাসন

এদিকে সাইক্লোনের গতিপ্রকৃতি নিয়ে ইতিমধ্যেই গুজরাতে রুপানি সরকার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। আর তার জেরে এবার যাবতীয় প্রস্তুতি নিয়ে ঝড় মোকাবিলায় নামছে সেখানের সরকার। প্রসঙ্গত গুজরাতের সমস্ত জেলাকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

আরব সাগরের বুকে তাণ্ডব আসন্ন

আরব সাগরের বুকে তাণ্ডব আসন্ন

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পূর্ব মধ্য আরব সাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় সৌরাষ্ট্র, এবং দক্ষিণ গুজরাত অঞ্চলে আছড়ে পড়তে পারে। সঙ্গে থাকবে বর্জ্রগ্রভ মেঘ।

সংকটে মহারাষ্ট্রও

সংকটে মহারাষ্ট্রও

প্রসঙ্গত, একদিকে কোভিডের বাড়বাড়ন্ত, অন্যদিকে সাইক্লোনের আছড়ে পড়ার আশঙ্কা । এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের একাধিক জায়গায় জারি হয়েছে সাইক্লোনের সতর্কতা। এদিকে, উপকূলবর্তী মানুষকে নিরাপদ দূরত্বে ত্রাণ শিবিরে রেখে আসার ক্ষেত্রে কোভিড প্রটোকল একটি বড় ভূমিকা পালন করছে। সমস্ত দিক মিলিয়ে আপাতত ঝড়ের কাউন্টডাউনে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+