মোদীর শাসনকালে ভারতের ১ শতাংশ ধনীর সম্পত্তি বেড়েছে চারগুণ, বলছে রিপোর্ট
মোদীর শাসনকালে ভারতের ১ শতাংশ ধনীর সম্পত্তি বেড়েছে চারগুণ, বলছে রিপোর্ট
ভারতে ধনী ১ শতাংশ আর দরিদ্র ৭০ শতাংশ। নরেন্দ্র মোদীর শাসনকালে এই ১ শতাংশ ধনীর হাতে চার গুণ সম্পত্তি এসেছে। অর্থাৎ ধনীরা আরও ধনী হয়েছে। তার জেরই কি দেশের আর্থিক পরিস্থিতিতে প্রকট হয়েছে?

ধনীরা আরও ধনী হয়েছে
দেশের আর্থিক পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দরিদ্র শ্রেণির মানুষের উপর। এদিকে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে টাইম টু কেয়ার নামক যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তাতে উঠে এসেছে দেশের আর্থিক অবস্থার কঙ্কালসার দশা। সেখানে প্রকাশ্যে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে দেশের ১ শতাংশ ধনীর হাতে ৪ গুণ সম্পত্তি বৃদ্ধি হয়েছে। তাহলেই বোঝা যাচ্ছে ৭০ শতাংশ ধনীর অবস্থা কী হয়েছে।

ধনী দরিদ্রের ফারাক বেড়েছে
দাভোসে প্রকাশিত এই রিপোর্ট জানিয়ে দিয়েছে কী পরিস্থিতির স্বীকার হচ্ছে ভারত। ধনী এবং দরিদ্রের মধ্যে ফারাক কয়েক যোজন েবড়ে গিয়েছে। অক্সফাম ইন্ডিয়া নামে যে সংস্থাটি এই সমীক্ষার রিপোর্ট তৈরি করেছে সেই সংস্থার সিইও অমিতাভ বেহের জানিয়েছেন, ভারতের এই ধনী দরিদ্রের যে বিপুল ফারাক তৈরি হয়েছে সেটা মেটা কার্যত অসম্ভব। কারণ ভারতের রাজনীতি চলছে এই ধনী দরিদ্রের ফারাক নিয়েই। সেই রাজনীতি যতদিন না বন্ধ হচ্ছে এই ফারাক কমানো অসম্ভব। এক কথায় যত দিন যাবে তত ধনী দরিদ্রের ফারাক বাড়বে ভারতে।

মোদী সরকারে আচ্ছে দিন
অক্সফামের প্রকাশিত এই রিপোর্টই বলে দিচ্ছে মোদী সরকারের আচ্ছে দিন। দেশের চরম আর্থিক সংকটের মুখে ফের বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। দেশের জিডিপি বৃদ্ধি তলানিতে এসে ঠেকেছে। মূদ্রাস্ফীতি সব সীমা অতিক্রমক রয়েছে। প্রতি মাসেই প্রায় ভারতের আর্থিক মান কমাচ্ছে আন্তর্জাতিক মূদ্রা তহবিল। তারপরেও মোদী প্রতি শ্রুতি দিয়ে চলেছে েদশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে দেবেন।












Click it and Unblock the Notifications